ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণ গেছে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর

তেল উৎপাদন কমিয়ে দিতে পারে বলে হুশিয়ার করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

পশ্চিমা দেশগুলো এক জোট হয়ে মস্কোর রপ্তানি করা তেলের দাম ব্যারেল প্রতি সর্বোচ্চ ৬০ ডলার বেধে দেওয়ার জবাবে তারা তেল উৎপাদন কমিয়ে দিতে পারে বলে হুশিয়ার করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুক্রবার কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক আঞ্চলিক সম্মেলনের পর পুতিন সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রয়োজন হলে তেল উৎপাদন কমানোর সম্ভাবনা বিবেচনা করবো।’

তিনি বলেন, তেলের সর্বোচ্চ মূল্য বেধে দেওয়া ছিল একটি ‘বোকামি সিদ্ধান্ত’ যা ‘বৈশ্বিক তেলের বাজারকে ক্ষতিগ্রস্ত করবে।’ তবে এতে রাশিয়ার কোন ক্ষতি হবে না।

পুতিন আরো বলেন, মস্কো আগামী কয়েকদিনের মধ্যে এর জবাবে পাল্টা পদক্ষেপের ঘোষণা দেবে।

বর্তমান বাজারে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম প্রায় ৬৫ ডলার যা ইইউ, জি৭ ও অস্ট্রেলিয়ার বেধে দেওয়া তেলের দামের চেয়ে সামান্য বেশি। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, তাদের এমন পদক্ষেপ কেবলমাত্র স্বল্প মেয়াদে সীমিত প্রভাব ফেলতে পারে।

ইইউ, জি৭ ও অস্ট্রেলিয়ার বেধে দেওয়া তেলের এ সর্বোচ্চ দাম সোমবার থেকে কার্যকর হতে যাচ্ছে। রাশিয়ার রাজস্ব হ্রাসের প্রচেষ্টার অংশ হিসেবে তারা এমন পদক্ষেপ গ্রহণ করে।

Tag :
জনপ্রিয়

‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ

তেল উৎপাদন কমিয়ে দিতে পারে বলে হুশিয়ার করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

Update Time : ০৬:০৭:৩১ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২