ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তেহরান কোনো অস্থায়ী যুদ্ধবিরতি মানবে না: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ বলেছেন, তেহরান কোনো অস্থায়ী যুদ্ধবিরতি মানবে না। তারা পুরো অঞ্চলে যুদ্ধের অবসান চান। তুরস্কে সাংবাদিকদের এ কথা বলেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো যুদ্ধবিরতিতে সব সংঘাতপূর্ণ এলাকা অন্তর্ভুক্ত করতে হবে—লেবানন থেকে লোহিত সাগর পর্যন্ত। একে ইরানের রেডলাইন বলে উল্লেখ করেন তিনি।

সাইদ খাতিবজাদেহ বলেন, ‘আমরা কোনো অস্থায়ী যুদ্ধবিরতি গ্রহণ করছি না।’ তিনি বলেন, সংঘাতের চক্র এখানে সম্পূর্ণভাবে এবং অনন্তকালের জন্য শেষ হওয়া উচিত।

হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি বলেন, এই জলপথ ঐতিহাসিকভাবেই খোলা রয়েছে। এটি ইরানের আঞ্চলিক জলসীমায় অবস্থিত, তবে দীর্ঘদিন ধরে উন্মুক্ত। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করছে; তাদের কর্মকাণ্ড বিশ্ব বাণিজ্য এবং বিস্তৃত অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।

Tag :

Update Time : ১২:৫৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬