ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার ত্রিমুখী কার্যক্ষমতাসম্পন্ন ক্যানসারের নতুন ইনজেকশন রোগীর টিউমার পুরোপুরিই নির্মূল করতে সক্ষম দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সোমবার দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ৩ মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা, ১ জুন থেকে কার্যকর আজ রোববার বাংলাদেশের আকাশে এক বিরল পূর্ণিমা বা ব্লু মুন দেখা যাবে মার্কিন বাহিনীর বাগদাদ কিংবা তেহরান—কোথাও সামরিক অভিযানে যাওয়া ঠিক হয়নি: ট্রাম্প মরুর বুকে চীনের বিশাল গোপন ‘অস্ত্রভাণ্ডার’, উপগ্রহচিত্রে মিলল সামরিক তোড়জোড় আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

দক্ষিণ আফ্রিকায় বারে বন্দুক হামলায় নিহত ১৫

দক্ষিণ আফ্রিকার সোয়েটো শহরে একটি বারে বন্দুক হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, রোববার ভোরে বন্দুকধারীরা অরল্যান্ডো ইস্ট ট্যাভার্নে প্রবেশ করে এবং একদল যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।

হামলায় আহত আরও ৯ জন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ বলছে, গুলি চালানোর পরপরই ঘটনাস্থল থেকে একটি মিনিবাসযোগে সটকে পড়ে হামলাকারীরা। তবে কেন এ হামলা হয়েছে তা প্রাথমিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ। হতাহতদের বয়স ১৯ থেকে ৩৫ বছর পর্যন্ত বলে জানা গেছে।

গৌতেং প্রদেশের পুলিশ প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইলিয়াস মাওলা বিবিসিকে বলেছেন, গুলিটি নিরীহ সরাইখানার পৃষ্ঠপোষকদের ওপর ঠাণ্ডা মাথায় এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দক্ষিণ আফ্রিকায় গোলাগুলির ঘটনা নতুন নয়। বেশিরভাগই হামলার ঘটনা ঘটে মাদক ব্যবসাকে কেন্দ্র করে। সূত্র : বিবিসি

Tag :
জনপ্রিয়

দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার

দক্ষিণ আফ্রিকায় বারে বন্দুক হামলায় নিহত ১৫

Update Time : ১১:০২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ জুলাই ২০২২