ঢাকা ১২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিলীপ কুমার আগরওয়ালার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০১:৩৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
  • ২০৮ Time View

বিএনপিকর্মী হৃদয় আহম্মেদ হত্যা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার (৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন তাকে ঢাকার আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠুতদন্তের জন্য তাকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. সাদেক।

এ সময় আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন। এর আগে মঙ্গলবার রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১।

এসব গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে বিএনপির কর্মী হৃদয় আহম্মেদ মারা যায়। এ ঘটনায় গত ২২ আগস্ট মাদারীপর জেলার শিবচর উপজেলার বিএনপির জয়েন্ট সেক্রেটারি শাহাদাত হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনা, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১৬১ জনকে আসামি করা হয়।

Tag :
জনপ্রিয়

দিলীপ কুমার আগরওয়ালার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত

Update Time : ০১:৩৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪