ঢাকা ০১:০১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী জাতিসংঘেও ভারত-পাকিস্তান উত্তেজনা, উত্তপ্ত বাক্য বিনিময় হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ইতোমধ্যেই ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে, ‘বিপুল পরিমাণ তেল’ যাচ্ছে: ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৩ জনের মৃত্যু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু ফরিদপুরে ‘বেতাল সুরে মাটির গান লোক উৎসব-২০২৬’ অনুষ্ঠিত

দীর্ঘ সাত বছর পর আজ বৃহস্পতিবার ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:৩৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২
  • ২৫৯ Time View

দীর্ঘ সাত বছর পর আজ বৃহস্পতিবার ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি।

সম্মেলন ঘিরে কলেজ মাঠে বিশাল প্যান্ডেল তৈরি করা হয়েছে। বৃষ্টিতে যাতে সমস্যা না হয়, এজন্য বিশাল প্যান্ডেলের ওপর ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

সম্মেলন উপলক্ষে শহরে অর্ধশতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। শহরজুড়ে শোভা পাচ্ছে শত শত বিলবোর্ড-ব্যানার। পদপ্রত্যাশী নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের দ্বারে দ্বারে নানামুখী তৎপরতা চালাচ্ছেন।

দলীয় একাধিক সূত্রে জানা গেছে, জেলা আওয়ামী লীগের শীর্ষ দুটি পদে প্রধানমন্ত্রী যাদের মনোনীত করবেন তারাই দায়িত্বে আসবেন। ফলে শেষ মুহূর্তে এসে তারা প্রধানমন্ত্রীর কাছে ভালো হতে মরিয়া হয়ে উঠেছেন। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে এক ডজনেরও বেশি পদপ্রত্যাশী এ ধরনের তৎপরতা চালাচ্ছেন বলেও জানায় একাধিক সূত্র।

চায়ের আড্ডা কিংবা চলতি পথের আলাপেও জেলা আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।

দলের জেলার দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলা আওয়ামী লীগের এ সম্মেলনের মাধ্যমেই দলের নেতৃত্ব নির্ধারিত হবে। তবে এক্ষেত্রে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই শেষ কথা। আগামী বছর আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল ও জাতীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের এ সম্মেলন আয়োজন করা হচ্ছে। মূল লক্ষ্য দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে নেতাকর্মীদের উজ্জীবিত রাখা।

এজন্য তৃণমূলে সময় দেন এবং দল পরিচালনায় সাংগঠনিকভাবে অভিজ্ঞরাই দলীয় সভানেত্রীর মনোনীত হবেন বলে মনে করেন তারা।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ২২ মার্চ। এর এক বছর পর ৭১ সদস্য নিয়ে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।

Tag :

সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

দীর্ঘ সাত বছর পর আজ বৃহস্পতিবার ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে

Update Time : ০৬:৩৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২