ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায়

দীর্ঘ ২১ বছর পর মিস ইউনিভার্স হলেন এক ভারতীয়

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:১০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
  • ৩১৪ Time View
দীর্ঘ ২১ বছর পর মিস ইউনিভার্স হলেন এক ভারতীয়৷ চণ্ডীগড়ের বাসিন্দা হারনাজ সান্ধু ভারতকে এনে দিলেন মিস ইউনিভার্স ২০২১-এর খেতাব।
সুস্মিতা সেন ও লারা দত্তের পর মিস ইউনিভার্সের মুকুট পরলেন হারনাজ সান্ধু।
রোববার (১২ ডিসেম্বর) তাকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়। এবার রানার আপ হয়েছেন মিস প্যারাগুয়ে নাদিয়া ফেরেইরা, দ্বিতীয় রানার আপ হয়েছেন মিস সাউথ আফ্রিকা লায়েলা সোয়ানি।
২০২০ সালের মিস ইউনিভার্স আন্দ্রেয়া মেজা ২১ বছর বয়সী হারনাজের মাথায় মুকুট পরিয়ে দেন। এ বছর মিস ইউনিভার্সের ৭০তম আসর বসেছিল ইসরায়েলে। চূড়ান্ত পর্বে এক প্রশ্নের জবাবে মডেল হারনাজ জানান, নারীদের নিজের ওপর বিশ্বাস রাখা উচিত। অন্যের সঙ্গে তুলনা বন্ধ করে নিজের ওপর আস্থা রাখা উচিত। প্রত্যেকটা মানুষই আলাদা এবং সেই তার জীবনের নিয়ন্ত্রক। নিজস্ব স্বাতন্ত্র্যের মধ্যেই সৌন্দর্য নিহিত।
পিপল সাময়িকী এক প্রতিবেদনে জানিয়েছে, অবসরে ইয়োগা, নাচ, রান্না ও দাবা খেলতে ভালোবাসেন হারনাজ। বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়াকে আদর্শ মানেন তিনি।
Tag :

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দীর্ঘ ২১ বছর পর মিস ইউনিভার্স হলেন এক ভারতীয়

Update Time : ১০:১০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১