ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী জাতিসংঘেও ভারত-পাকিস্তান উত্তেজনা, উত্তপ্ত বাক্য বিনিময় হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ইতোমধ্যেই ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে, ‘বিপুল পরিমাণ তেল’ যাচ্ছে: ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৩ জনের মৃত্যু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

দীর্ঘদিনের প্রত্যাশিত জাতীয় পরিচয়পত্রের সংশোধনী পেলো যৌনকর্মীরা

ফরিদপুরে দীর্ঘদিনের প্রত্যাশিত জাতীয় পরিচয় পত্রের সংশোধনী পেল  যৌনপল্লীর ২২ জন যৌনকর্মী।এর আগে তাদের জাতীয় পরিচয় পত্রে পেশার স্থলে ‘পতিতা’ এবং ঠিকানা পতিতাপল্লী লেখা ছিল। যা সংশোধন করে যার যার নিজ বাড়ির ঠিকানা সংযোজন করা হয়।সোমবার বেলা ২টার দিকে জেলা নির্বাচন অফিসার  মোঃ হাবিবুর রহমানের তাদের হাতে এই সংশোধিত জাতীয় পরিচয়পত্র তুলে দেন।

এব্যাপারে ব্লাস্ট ফরিদপুর ইউনিট সমন্বয়কারী এ্যডভোকেট শিপ্রা গোস্বামী জানান, জাতীয়পরিচয় পত্রে অত্যন্ত অসম্মানজনকভাবে তাদের পেশার স্থলে ‘পতিতা’ এবং ঠিকানা পতিতাপল্লী লেখা ছিল। তাঁদের সন্তানেরা যখন শিক্ষাজীবনে প্রবেশ করে তখনি ঘটে বিপত্তি, এছাড়াও পরিবার,সমাজ ও বিভিন্ন প্রয়োজনে তাদের যখন পরিচয়পত্র দেখানো হয় তখনও তারা বিপত্তির সমুক্ষিন হন। এসব কথা চিন্তা করে শাপলা মহিলা সংস্থা থেকে এই ইস্যুটি নিয়ে কাজ শুরু করে।সংশোধনীর পাশাপাশি যাদের নতুন জাতীয় পরিচয়পত্র হবে তারও তাদের নিজগ্রামের নাম উল্লেখ করে জাতীয় পরিচয়পত্র করবেন।  জেলা নির্বাচন অফিসার  মোঃ হাবিবুর রহমান ও ফরিদপুর সদর উপজেলা নির্বাচন অফিসার  মোঃ নুরু আমীন এর ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতায় প্রথম দফায় সিএন্ডবি ঘাট ও রথখোলা যৌনপল্লীর ২২ জন যৌনকর্মী পেলেন দীর্ঘদিনের প্রত্যাশিত সংশোধনী জাতীয় পরিচয়পত্র।

এ সময় ব্লাস্ট ফরিদপুর ইউনিট সমন্বয়কারী ও শাপলা মহিলা সংস্থার উপদেষ্টা এ্যডভোকেট শিপ্রা গোস্বামী ও শাপলা মহিলা সংস্থা থেকে প্রশান্ত সাহাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Tag :

নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে

দীর্ঘদিনের প্রত্যাশিত জাতীয় পরিচয়পত্রের সংশোধনী পেলো যৌনকর্মীরা

Update Time : ১০:২৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২