ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬

দেশে এক হাজার শয্যার করোনা হাসপাতালের উদ্বোধন

আনুষ্ঠানিকভাবে চালু হলো করোনা রোগীদের জন্য প্রয়োজনীয় বেড ও আইসিইউ সুবিধাসম্বলিত দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতাল। আজ রোববার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে নির্মিত এ হাসপাতালটির উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আগামীকাল সোমবার থেকে এখানে রোগী ভর্তি শুরু হবে।

এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, এই হাসপাতাল দেশের সবচেয়ে বড় করোনা ডেডিকেটেড হাসপাতাল। এখানে থাকছে ১০০টি আইসিইউ বেড, ১১২টি এইচডিইউসহ মোট ১০০০ বেড।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, ‘এটি দেশের সবচেয়ে বড় করোনা চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলছি। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করে আনা হয়েছে। এখানে করোনা আক্রান্ত রোগীদের সর্বোচ্চ সেবার সুযোগ রাখা হচ্ছে। যারা উপসর্গ নিয়ে আসবে তাদেরও রাখা হবে, যাদের আইসিইউ প্রয়োজন তাদেরও রাখা হবে। সবার জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।’

তিনি আরও জানান, এরই মধ্যে এই হাসপাতালে ৫০০ চিকিৎসক, ৭০০ নার্স, ৭০০ স্টাফসহ প্রয়োজনীয় ওষুধ ও যন্ত্রপাতি প্রস্তুত রাখা হয়েছে। করোনা রোগীদের জন্য প্রয়োজনীয় প্রায় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষাও এখানে করা যাবে।

Tag :

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল

দেশে এক হাজার শয্যার করোনা হাসপাতালের উদ্বোধন

Update Time : ০৬:৫৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১