ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আলোচনা ব্যর্থ হলে ইরানকে ‘খুব কঠোরভাবে আঘাত’ করা হবে: ট্রাম্পের হুঁশিয়ারি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের পর ঘুরে ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ঐতিহাসিক ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস আজকের নামাজের সময়সূচি: ৫ আগস্ট ২০২৬ স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বহাল রাখার আভাস দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় হরমুজে জাহাজে হামলা, জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ

দেশে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত বাড়ল

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) দেশে গত ২৪ ঘণ্টায় ৩২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৬৯৮ জন। যা গতকাল রোববারের তুলনায় বেশি।

সোমবার (১৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ১০ হাজার ৩৪৭ জন নমুনা পরীক্ষা করেন। এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৬৯৮ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৭ লাখ ৮০ হাজার ৮৫৭ জন।

পাশাপাশি করোনায় আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় সারাদেশে ৩২ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছে ১২ হাজার ১৮১ জন।

অপরদিকে নতুন করে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৮ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২৪ হাজার ৯৪ জন।

এর আগে রোববার করোনাভাইরাস আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হয়েছিল। আর শনাক্তের পরিমাণ ছিল ৩৬৩ জন।

গত বছরের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে। বর্তমানে দেশে কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ চলছে। এরই মধ্যে দেশে অতি সংক্রামক হিসেবে পরিচিত ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।

Tag :

আলোচনা ব্যর্থ হলে ইরানকে ‘খুব কঠোরভাবে আঘাত’ করা হবে: ট্রাম্পের হুঁশিয়ারি

দেশে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত বাড়ল

Update Time : ০৯:৫৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১