ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১২:৫১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
  • ২৩৭ Time View

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ২৮৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় চার হাজার ১১১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় চার হাজার ১২০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছয় দশমিক ৯৭ শতাংশ। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৯ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৫৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৫ হাজার ৪০৬ জন। মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৯ হাজার ৪০৮ জন ও মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৩ হাজার ১১৯ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিন জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Tag :

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু

Update Time : ১২:৫১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২