ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদের ৬০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৯৮ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সারা দেশে ১৯৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৫৪৭ জনে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৭ হাজার ৫৩৫ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লাখ ৩৩ হাজার ৩৯৬ জনে।

মঙ্গলবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২ হাজার ৯৫০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ১৪ হাজার ৯১৬ জন। এ সময় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৮ হাজার ৮৮১ জনের। পরীক্ষা করা হয়েছে ৩৯ হাজার ২৭৮টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৯ দশমিক ১৮ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৪ লাখ ৮০ হাজার ৮১৪টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯০ শতাংশ।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৭২ জন। এছাড়া চট্টগ্রামে ৫২, রাজশাহীতে ৯, খুলনায় ২৬, বরিশালে ৭, সিলেটে ১৮, রংপুরে ৬ এবং ময়মনসিংহে ৮ জন মারা গেছেন।

নারী ও পুরুষের হিসাবে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১১৬ জন পুরুষ এবং ৮২ জন নারী। এদের মধ্যে বাসায় মারা গেছেন ৩ জন। হাসপাতালে ‍মৃত অবস্থায় আনয়ন ৩ জন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৬ হাজার ১৪৯ জন এবং নারী ৮ হাজার ৩৯৮ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় ৯১ থেকে ১০০ বছরের ২, ৮১ থেকে ৯০ বছরের ১২, ৭১ থেকে ৮০ বছরের ৩৪, ৬১ থেকে ৭০ বছরের ৬৯, ৫১ থেকে ৬০ বছরের ৪১, ৪১ থেকে ৫০ বছরের ১৯, ৩১ থেকে ৪০ বছরের ১১, ২১ থেকে ৩০ বছরের ৯ এবং ১১ থেকে ২০ বছরের ১ জন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Tag :
জনপ্রিয়

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৯৮ জনের মৃত্যু

Update Time : ১২:৩২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১