ঢাকা ১১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

দেশে ৫ মিনিটে দুইবার ভূমিকম্প, উৎপত্তি বিয়ানীবাজার ও বড়লেখায়

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:৩৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ৩০২ Time View

মধ্যরাতে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে সিলেটে। বুধবার (১০ ডিসেম্বর) রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথমবার ভূমিকম্প অনুভূত হয়। এরপর ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট।

এদিকে দেশে ৫ মিনিটে দুইবার ভূমিকম্পের বিষয়টি নিশ্চত করে ভোর ৪টায় ফেসবুকে পোস্ট দিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

পোস্টে মোস্তফা কামাল পলাশ লিখেন, বুধবার রাত ৩টার কাছাকাছি সময়ে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায় পরপর ২টি ভূমিকম্প হওয়ার নিশ্চিত সংবাদ পাওয়া গেছে।

তিনি লিখেন, প্রথম ভূমিকম্পটি সংঘটিত হয়েছে রাত ২টা বেজে ৫০মিনিটে। যার মান ছিল ৩ দশমিক ৫ এবং দ্বিতীয় ভূমিকম্পটি হয়েছে রাত ২টা বেজে ৫৫ মিনিটে। যার মান ছিল ৩ দশমিক ৩। প্রথম ভূমিকম্পটির হয়েছে ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে এবং দ্বিতীয় ভূমিকম্পটি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার গভীরে।

পরিশেষে আবহাওয়াবিদ পলাশ লিখেন, ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুসারে আজকের এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট জেলায়।

Tag :
জনপ্রিয়

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে

দেশে ৫ মিনিটে দুইবার ভূমিকম্প, উৎপত্তি বিয়ানীবাজার ও বড়লেখায়

Update Time : ০৬:৩৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫