দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে মার্চ মাসে। যদিও তিনদিন আগেই অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছেন প্রবাসীরা।
মার্চের প্রথম ২৮ দিনে রেমিট্যান্স এসেছে ৩৩৩ কোটি ২০ লাখ বা ৩ দশমিক ৩৩ বিলিয়ন ডলার। যা অতীতের সব রেকর্ড ভেঙে দেয়। বাকি তিন দিন মিলিয়ে পুরো মাসে এসেছে ৩৬২ কোটি ২০ লাখ বা ৩.৬২ বিলিয়ন মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১২ কোটি ০৭ লাখ ডলার রেমিট্যান্স।
মঙ্গলবার (৩১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, চলতি মার্চের প্রথম ৩০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৩৬২ কোটি ২০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ৩২৭ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
এর আগে বছরের মার্চে দেশে এসেছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার, যা এতদিন ছিল দেশে আসা কোনো এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স।
অনলাইন ডেস্ক 


















