ঢাকা ০২:১৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন

দেশের একাধিক অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:১৬:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
  • ২৭১ Time View

গত কয়েকদিন ধরেই দেশের কিছু অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। যদিও গত বৃহস্পতিবার থেকে উত্তরাঞ্চলে বৃষ্টি কম। শুক্রবার থেকে অন্যান্য অঞ্চলে এ অবস্থার উন্নতি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া, দেশের একাধিক অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী শনিবার থেকে মূলত সারা দেশেই আর বৃষ্টি থাকবে না এবং মেঘ চলে গেলে রাতের তাপমাত্রা আরো কমবে। ফলে শনিবার ও রবিবার থেকেই দেশের একাধিক অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ আকাশ হালকা মেঘলা থাকবে। বেশ কিছু জায়গায় হতে পারে বৃষ্টি।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৯ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ঢাকায় ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও শীতে উপকূলের জনজীবন স্থবির

পটুয়াখালীর কলাপাড়ায় সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। সেই সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা।

শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত উপজেলায় ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস।

কলাপাড়া পৌর শহরের বাদুরতলী এলাকার রিকশাচালক সোবাহান মিয়া বলেন, গতকাল রোদের দেখা মেলেনি। আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। শীতও লাগছে। রাস্তায় মানুষ জন নেই। তাই একটি দোকানেই বসে আছি।

পৌর শহরের এতিমখানা এলাকার অটোচালক স্বপন মিয়া বলেন, গতকালও তেমন একটা ইনকাম হয়নি। আজ সকাল থেকে এতিমখানা মোড়ে অটো নিয়ে বসে আছি। সড়কে মানুষই নাই। বৃষ্টি আর শীতের কারণে মানুষ ঘর থেকে বের হয়নি। তাই আজও মনে হয় ভালো ক্ষ্যাপ পাবোনা।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, বৈরি আবহাওয়া আরও দুই একদিন বিরাজ করতে পারে। পাশাপাশি শীতের তীব্রতাও বাড়তে পারে।

Tag :
জনপ্রিয়

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র

দেশের একাধিক অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা

Update Time : ১০:১৬:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২