দেশের বাজারে ২ হাজার টাকার ওপরে কমেছে স্বর্ণের দাম। ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমে নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকায়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বর্ণের নতুন দাম সমন্বয় করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস।
নতুন নির্ধারিত দামে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা। সনাতনী স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ভরি প্রতি ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।
এদিকে বিশ্ববাজারেও কমছে স্বর্ণের দাম। এক আউন্স স্বর্ণের দাম নেমেছে ৪ হাজার ১৯০ ডলারে।
গোল্ড প্রাইস ডট কমের তথ্য বলছে, একদিনেই ৮০ ডলার কমেছে এক আউন্স স্বর্ণের দাম। ৩০ দিনে কমেছে দেড়শ ডলার। অথচ চলতি বছরের শুরু থেকে স্বর্ণের দামে ছিলো নাটকীয় ঊর্ধ্বমুখী প্রবণতা। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে এক আউন্স স্বর্ণের দাম উঠেছিলো ৫ হাজার ডলারের ওপরে। ভূরাজনৈতিক অস্থিরতায় স্বর্ণের বাজারে উত্থান- পতন চলছেই।
অনলাইন ডেস্ক 
















