ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ আগস্ট ২০২৬ নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ শত শত পর্যটক নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দেশের সাড়ে ১২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিফটে পাঠদান বন্ধ করা হয়েছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:২৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • ২২৬ Time View

দেশের সাড়ে ১২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিফটে পাঠদান বন্ধ করা হয়েছে। এসব বিদ্যালয় আগে দুই শিফটে চলত। ৩ জুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে। সারাদেশে শিক্ষা কর্মকর্তাদের এ আদেশ বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়েছে।

আদেশে বলা হয়, সারাদেশের ১২ হাজার ৫১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে এক (সিঙ্গেল) শিফটে রূপান্তর করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব বিদ্যালয়ে এক শিফটে পাঠদান কার্যক্রম চলবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অনুমোদন ছাড়া পরবর্তীকালে এসব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পুনরায় দুই শিফটে রূপান্তর করা যাবে না।

এর আগে ২০২২ সালের ৩০ অক্টোবর দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় এক পালায় চালানোর পরিকল্পনা কথা জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৬টি। এগুলোতে শিক্ষার্থীর সংখ্যা ২ কোটি ৫ লাখ ৪৬ হাজার ৯১। শিক্ষক রয়েছেন ৩ লাখ ৬২ হাজার ৭০৯ জন।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

দেশের সাড়ে ১২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিফটে পাঠদান বন্ধ করা হয়েছে

Update Time : ০৫:২৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪