ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাতটায় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগাররা।

সিরিজের প্রথম ম্যাচে বাজেভাবে হেরে ব্যাকফুটে রয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি। সিরিজ বাঁচাতে হলে টাইগারদের জয়ের কোনো বিকল্প নেই।

অন্যদিকে ফুরফুরে মেজাজেই রয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। চোটাক্রান্ত নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন এবং তারকা ব্যাটসম্যান রস টেইলরকে ছাড়া প্রথম ম্যাচে দাপুটে জয়ে সিরিজ নিশ্চিতের পথে মার্টিন গাপটিলরা।

দুই দলের পরিসংখ্যান এবং শক্তিমত্তার দিক থেকে বাংলাদেশ থেকে যোজন যোজন ব্যবধানে এগিয়ে নিউজিল্যান্ড। অতীতে তাদের মাঠে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টির কোনো ফরম্যাটে জয় পায়নি বাংলাদেশ।

ওয়ানডেতে দুই দলের ৩৫ ম্যাচের সাক্ষাতে ২৫টিতে জয় পায় নিউজিল্যান্ড। মাত্র ১০টিতে জয় পায় বাংলাদেশ। আরও স্পস্ট করে বললে বাংলাদেশে খেলা হলে বাংলাদেশ জেতে। আর নিউজিল্যান্ডে খেলা হলে জিতে নিউজিল্যান্ড।

তারপরও জয়ের স্বপ্ন দেখতে তো কোনো দোষ নেই। সেই স্বপ্নকে বাস্তবেরূপ দিতেই মঙ্গলবার সকালে মাঠে নামছে তামিম ইকবালরা।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান ও রুবেল হোসেন/তাসকিন আহমেদ।

নিউজিল্যান্ড সম্ভাব্য একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকোলাস, ডেভন কনওয়ে, উইলি ইয়ং, টম লাথাম, জেমস নিশাম, মিসেল সেন্টনার, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

Update Time : ০৬:৪১:৪১ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১