ঢাকা ০১:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত

দ্বিতীয় বার করোনায় আক্রান্ত অমিতাভ বচ্চন

দ্বিতীয় বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হলেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। টুইটারে এক পোস্টে অভিনেতা নিজেই এ খবর জানিয়েছেন। গত কয়েক দিনের মধ্যে যারা তার সংস্পর্শে এসেছেন, তাদের পরীক্ষা করে নেওয়ার অনুরোধ করছেন তিনি।

মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে টুইটারের ওই পোস্টে বলিউডের শাহেনশাহ বলেন, ‘একটু আগে আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যারা আমার আশপাশে ছিলেন বা আছেন তাদের পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করছি।’

এর আগে, ২০২০ সালের জুলাই মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। বেশ কয়েক দিন হাসপাতালে থেকে চিকিৎসার নিয়ে পুরো সুস্থ হয়ে ফেরেন বাড়িতে।

ওই সময় তার ছেলে অভিষেকও কোভিড পজিটিভ হয়েছিলেন। তিনিও ভর্তি ছিলেন হাসপাতালে। করোনা আক্রান্ত হন পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন এবং নাতনি আরাধ্যাও। তারা হোম কোয়ারেন্টাইনে ছিলেন।

গত বছরের মে মাসে ভারতে করোনার দ্বিতীয় ঢেউ চলাকালীন পোল্যান্ড থেকে ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর আনার ব্যবস্থা করেন অমিতাভ। এছাড়াও ২০টি ভেন্টিলেটর কেনার বন্দোবস্ত করেছিলেন তিনি। সেগুলোর মধ্যে ১০টি বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং কয়েকটি হাসপাতালে পাঠানো হয়।

Tag :
জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬

দ্বিতীয় বার করোনায় আক্রান্ত অমিতাভ বচ্চন

Update Time : ০৪:৪৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২