ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ আগস্ট ২০২৬ নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ শত শত পর্যটক নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নটর ডেম কলেজে একাদশে ভর্তির মৌখিক পরীক্ষা শুক্রবার সকাল ৮টা থেকে শুরু

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:২৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
  • ২৩৮ Time View

নটর ডেম কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি-ইচ্ছুক প্রার্থীদের মৌখিক পরীক্ষার শুরু হয়েছে।

শুক্রবার সকাল ৮টা থেকে এই মৌখিক পরীক্ষা শুরু হয়। এর আগে বুধবার (২৩ আগস্ট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। কলেজের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে।

নটর ডেম কলেজের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনের ক্রমিক নম্বর অনুযায়ী উপস্থিত থাকতে হবে শিক্ষার্থীদের। পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগে কলেজ গেটে শিক্ষার্থীদের উপস্থিত থাকতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে ভর্তি আবেদনের প্রবেশপত্র, এসএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র, এসএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্ট বা মার্কশিটের ইন্টারনেট প্রিন্ট কপি, সহশিক্ষা কার্যক্রমের সনদ (যদি থাকে) সঙ্গে আনতে বলা হয়েছে শিক্ষার্থীদের।

নটর ডেম কলেজে আসনসংখ্যা বিজ্ঞান বিভাগ: বাংলা মাধ্যম ১ হাজার ৮০০, ইংরেজি ভার্সন ৩০০, মানবিক বিভাগে ৪১০ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৬০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

নটর ডেম কলেজে একাদশে ভর্তির মৌখিক পরীক্ষা শুক্রবার সকাল ৮টা থেকে শুরু

Update Time : ০৩:২৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩