ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন শিক্ষাক্রম পিছিয়ে গেল এক বছর

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:৪৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
  • ৪০২ Time View

শিক্ষায় বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়ে নতুন শিক্ষাক্রম প্রণয়নের কাজ শুরু করেছিল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

পরিকল্পনা ছিল, আগামী বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাক্রম অনুযায়ী পাঠ্যবই দেওয়া। কিন্তু প্রাক-প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত নতুন এই শিক্ষাক্রম আরও এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার এনসিটিবি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক সভায় এ সিদ্ধান্ত হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রস্তাবিত নতুন শিক্ষাক্রমে ২০২২ সালে মাধ্যমিক স্তরের ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে পরীক্ষামূলকভাবে নতুন পাঠ্যসূচি চালু হবে। এরপর ২০২৩ সালে গিয়ে এ দুটি শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাক্রমের বই তুলে দেওয়া হবে।

এনসিটিবির চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা গণমাধ্যমকে বলেন, প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিসহ ১০০টি স্কুলে আগামী বছর পরীক্ষামূলকভাবে পাইলটিং আকারে কার্যক্রম চালানোর বিষয়ে সভায় আলোচনা হয়েছে। তবে এখনও রেজুলেশন আকারে প্রকাশ করা হয়নি। আশা করছি, আগামীকাল (আজ) শিক্ষা মন্ত্রণালয় চূড়ান্ত আকারে এটি প্রকাশ করবে। এর পরই আসলে কী পরিবর্তন হচ্ছে, তা বলা যাবে।

চলতি মাসে শিক্ষাক্রম প্রণয়ন করে সে অনুযায়ী জুনের মধ্যে নতুন বই লেখার কাজ শেষ করা হবে। এরপর বই ছাপিয়ে আগামী বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাক্রম অনুযায়ী পাঠ্যবই দেওয়া হবে। কিন্তু এপ্রিল মাস শেষ হতে চললেও এখনও শিক্ষাক্রমের রূপরেখাই অনুমোদন করতে পারেনি শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ অবস্থায় আগামী বছর থেকে নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের বই দেওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে।

Tag :

নতুন শিক্ষাক্রম পিছিয়ে গেল এক বছর

Update Time : ০৬:৪৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১