ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
পয়েন্ট ভাগাভাগি করেই শেষ করতে হয়েছে ব্রাজিল-মরক্কো ম্যাচ বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয় ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা

নরসিংদীর কারাগার থেকে পলাতক জঙ্গি গ্রেপ্তার

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১২:৫৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪
  • ১৯৮ Time View

নরসিংদী জেলা কারাগার থেকে পলাতক আনসার আল ইসলামের সক্রিয় জঙ্গি সদস্য মো. ফারুক আহমেদকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব- ১১ সিইও লেফটেনেন্ট কর্নেল তানভীর মাহামুদ পাসা।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজীনগর র‍্যাব- ১১ এর সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এর আগে বুধবার সোনারগাঁও থানার প্রেমের বাজার এলাকায় অভিযান চালিয়ে ফারুক আহমেদকে গ্রেপ্তার করা হয়। তিনি নরসিংদী জেলার মাদবদী থানার নুরালাপুর এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে।

সংবাদ সম্মেলনে তানভীর মাহামুদ পাসা জানান, গত ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলা চালিয়ে সেলের তালা ভেঙে দুষ্কৃতিকারীরা ৯ জঙ্গিসহ ৮২৬ কয়েদি পালিয়ে যায়। এরপর থেকে র‍্যাব পলাতক আসামিদের গ্রেপ্তার করতে অভিযান শুরু করে।

তিনি আরও জনান, ২০২২ সালে ২৪ মার্চ র‍্যাব- ৯ সিলেটে অভিযান চালিয়ে জঙ্গি সদস্য মো. ফারুক আহমেদকে গ্রেপ্তার করে। ফারুক আহমেদ জঙ্গি সদস্য হয়ে জঙ্গি তৎপরতায় দেশদ্রোহী কাজে জড়িত বলে আদালতে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর থেকে ফারুক নরসিংদী জেলা কারাগারে ২৮ মাস কারাবন্দি ছিলেন। জেলা কারাগারের ৪ নম্বর সেলে আরও তিন জঙ্গি হিজবুল্লাহ, আব্দুল আলীম ও মঈনুদ্দিনের সঙ্গে একই সেলে থাকতেন ফারুক আহমেদ। তবে তিনি ২০১৩ সালে নুরালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি পদে নিয়োগ পান। এরপর চাকরিরত অবস্থায় জঙ্গিবাদে জড়িয়ে পড়েন।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

পয়েন্ট ভাগাভাগি করেই শেষ করতে হয়েছে ব্রাজিল-মরক্কো ম্যাচ

নরসিংদীর কারাগার থেকে পলাতক জঙ্গি গ্রেপ্তার

Update Time : ১২:৫৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪