ঢাকা ০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ খানকে গুলি করেছে দুর্বৃত্তরা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:১৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
  • ২৪৬ Time View

নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ খানকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহতাবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে শিবপুর থানার ১০০ মিটার পূর্বদিকে নিজ বাসভবনে প্রবেশ করে সন্ত্রাসীরা তাকে তিন রাউন্ড গুলি করে। গুলিগুলো তার পিঠে লেগেছে বলে জানা গেছে। গুলির শব্দ শুনে বাসার ও আশপাশের লোকজন দ্রুত বের হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহতাবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান।

এ ব্যাপারে শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামশুলু আলম ভূঞা রাখিল জানান, ভবনের তিন তলায় পরিবার পরিজন নিয়ে বসবাস করেন উপজেলা চেয়ারম্যান। সেকেন্ড ফ্লোরে প্রাইম ব্যাংকের কার্যালয়। প্রধান ফটকে কেচি গেট এবং বাড়িটি সিসি ক্যামরার আওতায় রয়েছে। এ ছাড়া ব্যাংকেরও সিসি ক্যামেরা রয়েছে। থানার অতি সন্নিকটে এমন একটি সুরক্ষিত স্থানে সন্ত্রাসীদের প্রবেশ ও গুলিবর্ষণের ফলে আতঙ্ক বিরাজ করছে পুরো জেলাজুড়ে।

শিবপুর থানার ওসি ফিরোজ তালুকদার জানান, মসজিদের জন্য টাকা চাইলে চেয়ারম্যান সাহেব নিজেই কেচি গেট খুলে দেন। গেট খোলার সঙ্গে সঙ্গে সন্ত্রাসীরা তারা পীঠের মধ্যে তিন রাউন্ড গুলি করে পালিয়ে যায়।

প্রসঙ্গত, উপজেলা চেয়ারম্যানের ভাই রবিউল আওয়াল কিরন খানকেও এরশাদ সরকারের আমলে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে।

Tag :

নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ খানকে গুলি করেছে দুর্বৃত্তরা

Update Time : ০৬:১৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩