ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে অধ্যাপক মোহাম্মদ আবদুস সামাদ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান দেশের বাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ ১২০০ জনের বেশি আজকের নামাজের সময়সূচি: ২৯ আগস্ট ২০২৬ বিশ্বের সব দেশকে ইরানের সতর্কবার্তা আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা ফরিদপুরের প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক এমএ সামাদ স্যারের সংবর্ধনা অনুষ্ঠান আগামীকাল ২৯ আগষ্ট শনিবার ৬২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত, দেশে মারাত্মক বিদ্যুৎ বিপর্যয় ভয়াবহ হিমবাহধস ও বন্যার পর এবার তিব্বতে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বিশ্ববাজারে সোনার দাম আরও কমেছে

নাইজেরিয়ায় ক্লাস চলাকালে একটি দোতালা স্কুল ধসে পড়ে বহু শিক্ষার্থীর মৃত্যু

নাইজেরিয়ায় ক্লাস চলাকালে একটি দোতালা স্কুল ধসে পড়ে বহু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১২ জুলাই) সকালে দেশটির প্লাথু রাজ্যে এই ঘটনা ঘটে।

স্থানীয় একটি টিভি চ্যানেলের খবরে এই ঘটনায় অন্তত ১২ শিশুর মৃত্যুর কথা বলা হয়েছে। তবে স্কুল কর্তৃপক্ষ এখনও কতজন শিক্ষক-শিক্ষার্থী আহত ও নিহত হয়েছেন তা নিশ্চিত করেনি।

নাইজেরিয়ার ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, উদ্ধারকারী, স্বাস্থ্য ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় অনেক শিক্ষার্থী নিহত হয়েছে।

প্লাথু রাজ্যের তথ্য কমিশনার মুসা আশোমস এক বিবৃতিতে বলেছেন, প্রায় ১২০ জন আটকা পড়েছিলেন। অনেককে উদ্ধার করা হয়েছে। আহতরা যাতে দ্রুত চিকিৎসা পান সে কারণে সরকার স্থানীয় হাসপাতালগুলোকে কোনো ধরনের কাগজপত্র ও অর্থ ছাড়া সেবা দেয়ার নির্দেশ দিয়েছে।

এই ট্র্যাজেডির জন্য রাজ্য সরকার স্কুলের দুর্বল অবকাঠামো এবং নদীতীরের কাছে অবস্থানকে দায়ী করেছে। একইসঙ্গে এই ধরনের ঘটনা এড়াতে যেসব স্কুলের অবকাঠামো দুর্বল হয়ে পড়েছে সেগুলো বন্ধ করে দেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে অধ্যাপক মোহাম্মদ আবদুস সামাদ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান

নাইজেরিয়ায় ক্লাস চলাকালে একটি দোতালা স্কুল ধসে পড়ে বহু শিক্ষার্থীর মৃত্যু

Update Time : ০৩:১৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪