ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

নাটকীয় নকআউট: কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে আর্জেন্টিনা

বিশ্বকাপের রাউন্ড অব ৩২’র ম্যাচে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে আর্জেন্টিনা। রীতিমতো টুইস্ট-ক্লাইম্যাক্সের পসরা নিয়ে বসেছিল ম্যাচটি। আর্জেন্টিনা দুইবার লিড নিলেও সমতায় ফেরে কেপ ভার্দে। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে ম্যাচ মাঠে গড়ালে শেষ দিকে প্রতিপক্ষ দলের আত্মঘাতী গোলে জয় নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা।

শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে কেপ ভার্দের মুখোমুখি হয় তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের ২৯তম মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। লিসান্দ্রো মার্টিনেজের লম্বা পাস নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের নিখুঁত শটে টুর্নামেন্টে নিজের সপ্তম এবং বিশ্বকাপ ক্যারিয়ারের ২০তম গোল করেন ৩৯ বছর বয়সী এই তারকা।

তবে দমে যায়নি কেপ ভার্দে। ৫৯তম মিনিটে অধিনায়ক রায়ান মেন্ডেসের পাস থেকে ডেরয় দুয়ার্তে গোল করে সমতা ফেরান। এরপর দুই দলই সুযোগ তৈরি করলেও নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধের দ্বিতীয় মিনিটেই লিসান্দ্রো মার্টিনেজের দুর্দান্ত গোলে আবারও এগিয়ে যায় আর্জেন্টিনা। কিন্তু ১০৩তম মিনিটে বাঁ দিক থেকে সিডনি লোপেস কাবরালের অসাধারণ কার্লিং শটে আবারও সমতায় ফেরে কেপ ভার্দে।

শেষ পর্যন্ত ১১১তম মিনিটে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়। মেসির কর্নার থেকে ক্রিস্টিয়ান রোমেরোর হেড কেপ ভার্দের ডিফেন্ডার দিনেই বোর্হেসের হাতে লেগে জালে জড়ালে আত্মঘাতী গোলের সুবাদে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। শেষ মুহূর্তে কাবরালের দারুণ এক ফ্রি-কিক ঠেকিয়ে দলকে রক্ষা করেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।

হেরে গেলেও অসাধারণ লড়াই করেছে কেপ ভার্দে। বিশ্বকাপে নিজেদের অভিষেক আসরে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের সঙ্গে ড্র করার পর এবার টুর্নামেন্টের অন্যতম ফেভারিট এবং বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও অতিরিক্ত সময় পর্যন্ত চাপে রেখেছিল আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্রটি। এ নিয়ে তাদের খেলা চারটি ম্যাচের কোনোটিতেই ৯০ মিনিটের মধ্যে কেউ তাদের হারাতে পারেনি।

এই জয়ে শেষ ষোলোতে উঠে আগামী মঙ্গলবার আটলান্টায় মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। অন্যদিকে বিদায় নিলেও নিজেদের লড়াকু পারফরম্যান্সে বিশ্ব ফুটবলে নতুন পরিচয় গড়ে দেশে ফিরছে কেপ ভার্দে।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা

নাটকীয় নকআউট: কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে আর্জেন্টিনা

Update Time : ০৫:১৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬