ঢাকা ১০:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

নাটোরের বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ভাই-বোনসহ সাতজন নিহত

নাটোরের বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ভাই-বোনসহ সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩০ জন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হাটিকুমরুল-বনপাড়া-ঢাকা মহাসড়কে উপজেলার মহিষভাঙ্গা এলাকায় গাজী অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দু’জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন নাটোর সদরের পাইকের দোল গ্রামের শাহজাহান আলীর ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী কাওসার আহমেদ (২০) ও তার ছোট বোন সাদিয়া খাতুন (১৫)। নিহতের চাচা আলমগীর হোসেন দুর্ঘটনাস্থলে এসে তাদের পরিচয় শনাক্ত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা থেকে রাজশাহীগামী ন্যাশনাল পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা সিয়াম পরিবহনের অপর বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় ন্যাশনাল পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাজী অটো রাইস মিলের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় ট্রাকটিও উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ছয়জন ও পাশের ক্লিনিকে নেয়ার পর আরো এক যাত্রী নিহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও বনপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করেন। একইসাথে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার ওসি মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে বলে জানান তিনি।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা

নাটোরের বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ভাই-বোনসহ সাতজন নিহত

Update Time : ০৮:২৬:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ মে ২০২২