ঢাকা ০১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:৫৯:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
  • ২৭৩ Time View

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। এখন পর্যন্ত কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে নির্বাচন শান্তিপূর্ণভাবে চললেও ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি খুবই কম দেখা গেছে। আর যেসব কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি দেখা গেছে সেগুলো মহিলা ভোটারের চেয়ে পুরুষ ভোটার বেশি রয়েছে।

একটানা ১৭ দিন প্রচার-প্রচারণা শেষে আজ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সেলিনা হায়াৎ আইভী নাকি তৈমূর আলম খন্দকার—আগামী পাঁচ বছরের জন্য কে বন্দরনগরীর মেয়র হবেন, তা নির্ধারণ হবে আজ।

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, আমাদের ৯ জন ম্যাজিস্ট্রেট ও পুলিশের ৩০টি টিম মাঠ পর্যায়ে কাজ করছে। ইতিমধ্যে আমরা আরও ৩০ জন ম্যাজিস্ট্রেট পেয়েছি। পাশাপাশি আমাদের পুলিশের প্রায় ৭৬টি টিম রয়েছে। র‌্যাবের ৬৫টি টিম রয়েছে। বিজিবির ২০টি দল মাঠ পর্যায়ে কাজ করছে। এর বাইরে আমাদের আরও ছয় জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করছে।

জেলা প্রশাসক আরো বলেন, বহিরাগত কেউ নারায়ণগঞ্জে নেই। কিংবা সরকারি দলের কেউ প্রশাসনের সহায়তা পাচ্ছে না।

নাসিকের এবারের নির্বাচনে মেয়র পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ কাউন্সিলর পদে ১৪৮ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে সকাল সাড়ে ৮টায় ইসলামিয়া কামিল (এম এ) মাদ্রাসা কেন্দ্রে ভোট দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। এই কেন্দ্র মোট ভোটার সংখ্যা ৩ হাজার ২’শ ৮৭ জন। কিন্তু সকাল পৌনে ৯টায় এ কেন্দ্রে মাত্র ২০ থেকে ২৫ জন ভোটারকেকে ভোট দিতে আসতে দেখা গেছে।

ইসলামিয়া কামিল (এম এ) মাদ্রাসা কেন্দ্রে ভোট কক্ষ রয়েছে ১০টি। এর মধ্যে তিনটি ভোট কক্ষে ৫ থেকে ৬ জন করে ভোটার লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এই কেন্দ্র নৌকায় কোন এজেন্ড নেই বলেও অভিযোগ উঠেছে এবং সকাল সাড়ে ৮টা পর্যন্ত কোন এজেন্ডকেও দেখা যায়নি।

ভোটার উপস্থিতির বিষয়ে জানতে চাইলে প্রিজাইডিং অফিসার মো. আরজু মিয়া বাংলাদেশ জার্নালকে বলেনে, ভোটাররা আসবেন।

নৌকার কোন এজেন্ড আছি কি না- জানতে চাইলে আরজু মিয়া বলেন, নৌকার সব এজেন্ড এই মাত্র এসেছেন। এসময় নৌকার এজেন্ডদেরকে এই প্রতিবেদকদেরকে দেখিয়ে দেন তিনি।

সরকারি তোলারাম কলেজের চিত্রও প্রায় একই দেখা গেছে। এই কেন্দ্রও ভোটার উপস্থিতি কম। আর যে কয়েকজন ভোটার রয়েছেন তাদের মধ্যে মহিলা চেয়ে পুরুষ ভোটার বেশি।

এদিকে সরকারি মহিলা কলেজ ভোট কেন্দ্রের বাইরে ভোটার উপস্থিতি কিছু সংখ্যক বেশি দেখা গেলেও ভিতরে ভোটার উপস্থিতি খুব কম দেখা গেছে।

জানতে চাইলে সরকারি মহিলা কলেজ ভোট কেন্দ্রে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা বাংলাদেশ জার্নালকে বলেন, ভোটা কম আসছে। কিন্তু দিন বাড়ার সাথে সাথে ভোটারও বৃদ্ধি পাবে।

তবে এসব কেন্দ্রগুলোর চেয়ে ব্যতিক্রম চিত্র দেখা গেছে নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে। এই কেন্দ্র পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটার বেশি দেখা গেছে। কিন্তু অন্যন্যা কেন্দ্রগুলোর ন্যায় এই কেন্দ্রেও ভোটার উপস্থিতি কম রয়েছে।

নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে ভোট দিতে এসেছেন রানা নামে এক ভোটার। তার সঙ্গে বাংলাদেশ জার্নালের কথা হয়। তিনি বলেন, মাত্র তো ভোট শুরু হলো। আসতে আসতে ভোটার বাড়বে।

অন্যদিকে আর্দশ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটার উপস্থিতি কিছু সংখ্যাক বেশি দেখা গেছে। তবে এখানেও মহিলা ভোটারের চেয়ে পুরুষ ভোটার বেশি রয়েছেন।

নারায়ণগঞ্জ সিটিতে ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রের ১ হাজার ৩৩৩ ভোটকক্ষে ভোটগ্রহণ চলছে। আজ এই নির্বাচনে ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

নির্বাচনে মেয়র পদে ৬ জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৪৫ জন ও সংরক্ষিত নারী ওয়ার্ডে ৩৪ জনসহ মোট ১৮৯ প্রতিদ্বন্দ্বী রয়েছেন।

মেয়র পদে ৬ প্রার্থীরা হলেন: ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো. মাছুম বিল্লাহ, খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসীম উদ্দিন, বাংলাদেশ কল্যাণ পার্টির মো. রাশেদ ফেরদৌস, আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার।

২০১১ সালে সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরুর পর তৃতীয়বারের মতো এই সিটিতে নির্বাচন হতে যাচ্ছে।

Tag :

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে

Update Time : ০৬:৫৯:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২