ঢাকা ০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে যান চলাচলে ইসির নিষেধাজ্ঞা জারি, প্রতি কেন্দ্রে থাকবে ২৬ জনের ফোর্স

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:১৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
  • ২৭৫ Time View

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন আগামী রোববার অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচনী এলাকায় মোটরসাইকেলসহ অন্যান্য যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। যা আজ মধ্যরাত থেকে কার্যকর হবে।

ইসি জানায়, সাংবাদিক, নির্বাচন কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা বাহিনীসহ জরুরি সেবার কাজে নিয়োজিতদের জন্য এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এছাড়া ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া টাঙ্গাইল-৭ ও পাঁচটি (চট্টগ্রামের বাঁশখালী, নোয়াখালীর নোয়াখালী, যশোরের ঝিকরগাছা, নাটোরের বাগাতিপাড়া ও নাটোর) পৌরসভায়ও যান চলাচলের এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোটের লড়াইয়ে মেয়র, সংরক্ষিত ওয়ার্ড ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ১৮৯ জন প্রার্থী। এর মধ্যে মেয়র পদে সাতজন, নয়টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ৩৪ জন এবং ২৭টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৪৮ জন ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এ প্রসঙ্গে ইসির যুগ্ম-সচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান জানান, শুক্রবার ১৪ জানুয়ারি রাত ১২টা থেকে ১৭ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। এছাড়া শনিবার (১৫ জানুয়ারি) রাত ১২টা থেকে ১৬ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত ট্রাক ও পিক আপ চলাচল বন্ধ থাকবে।

নারায়ণগঞ্জ সিটি ভোটে ১৯২টি কেন্দ্রের ১ হাজার ৩৩৩টি ভোটকক্ষে ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এরমধ্যে ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ জন পুরুষ এবং ২ লাখ ৫৭ হাজার ৫১১ জন নারী ভোট রয়েছেন। গত ৩০ নভেম্বর এই সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন।

প্রতি কেন্দ্রে থাকবে ২৬ জনের ফোর্স
নির্বাচনকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাসিক নির্বাচনে ১৯২টি ভোটকেন্দ্রে ও কেন্দ্রের বাইরে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাঁচ হাজারের বেশি সদস্য নিয়োজিত থাকবেন। প্রতি কেন্দ্রে থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর ২৬ সদস্য। থাকবে পুলিশ ও র‌্যাবের স্ট্রাইকিং ফোর্স।
শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য জানান নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার।
তিনি বলেন, নারায়ণগঞ্জে আদালাভাবে ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই, সবগুলো কেন্দ্রকেই বিশেষ বিবেচনায় রেখে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
মাহফুজা আক্তার বলেন, ১৯২টি ভোটকেন্দ্রের প্রতিটিতে একজন এসআইয়ের নেতৃতে থাকবেন পাঁচজন করে পুলিশ সদস্য। এছাড়াও আটজন পুরুষ ও চারজন নারী আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন।
তিনি আরও বলেন, নাসিক নির্বাচনে পুলিশের ২৭টি ইউনিট স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। এছাড়াও পুলিশের মোবাইল টিম থাকবে ৬৪টি, প্রতি টিমে সদস্য থাকবেন পাঁচজন।
১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন থাকবে। আরও অতিরিক্ত ৬ প্লাটুনের জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসক চাহিদা পাঠিয়েছেন বলেও জানান রিটার্নিং কর্মকর্তা।
তিনি বলেন, নাসিক নির্বাচনে র‌্যাবের স্ট্রাইকিং ফোর্স থাকবে ৩টি, চেকপোস্ট থাকবে ৬টি, টহল টিম থাকবে ৭টি ও স্ট্যাটিক টিম থাকবে ২টি।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানান, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই আমরা আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছি। আমরা নির্বাচনী মাঠের পর্যবেক্ষণ করেছি। কিছু কিছু ওয়ার্ডে টানটান উত্তেজনা আছে। বিশেষ করে সিদ্ধিরগঞ্জ অঞ্চলের ১, ২, ৬ নং ওয়ার্ডসহ শহর ও বন্দরে কয়েকটি ওয়ার্ড আছে। সেখানে তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এখানে সাদা পোশাকে পুলিশ, জেলা পুলিশ ও র‌্যাবের টহল অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরুর পর তৃতীয়বারের মতো ১৬ জানুয়ারি নির্বাচন হতে যাচ্ছে। প্রথমবার ৯টি ওয়ার্ডে ইভিএম ও বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট হয়। ২০১৬ সালে সব কেন্দ্রে ব্যালট পেপারে এবং এবার সব কেন্দ্রে ইভিএমে ভোট হবে।

Tag :

নারায়ণগঞ্জে যান চলাচলে ইসির নিষেধাজ্ঞা জারি, প্রতি কেন্দ্রে থাকবে ২৬ জনের ফোর্স

Update Time : ০৩:১৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২