ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

নাশকতার দুই মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৫৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
  • ২৬৩ Time View

রাজধানীর শাহবাগ থানার নাশকতার দুই মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে তিনি উপস্থিত হন আদালতে। আদালতের কার্যক্রম শুরু হবে সকাল সাড়ে ৯টায়। তিনি অবস্থান করছেন তার আইনজীবীর চেম্বারে।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানের আদালতে হাজিরা অনুষ্ঠিত হবে এই দুই মামলার।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবা বলেন, ২০১৯ সালের ডিসেম্বর মাসে শাহবাগ থানা এলাকায় নাশকতার অভিযোগে করা মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল সাড়ে ৯টার দিকে তিনি উপস্থিত হবেন আদালতে। মামলা দুটি তদন্তাধীন।

Tag :

আজকের নামাজের সময়সূচি: ৬ সেপ্টেম্বর ২০২৬

নাশকতার দুই মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব

Update Time : ০৪:৫৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২