ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায়

নিজের নাম থেকে স্বামীর নামের পদবি (সরকার) মুছে ফেললেন মাহি

  • বিনোদন ডেস্ক
  • Update Time : ১১:৫৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
  • ২৫৩ Time View
চলতি মাসেই ফেসবুক লাইভে বিচ্ছেদের ঘোষণা দেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। তিনি জানিয়েছিলেন, স্বামী রাকিব সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবেই বিচ্ছেদের পথে হাঁটছেন তিনি। আগে থেকেই আলাদা থাকছেন।
এরপর এই বিচ্ছেদ ইস্যু নিয়ে পাল্টাপাল্টি মুখ খুলেছেন মাহি ও রাকিব দু’জনেই। এবার নিজের নাম থেকে স্বামীর নামের পদবিও (সরকার) মুছে ফেললেন মাহি। সামাজিক যোগাযোগ মাধ্যমেই দেখা মিলল অভিনেত্রীর নামের সেই পরিবর্তন।
মাহি যখন চলচ্চিত্রে পা রাখেন তখন তার নাম ছিল শারমীন নিপা। সেখান থেকে হন মাহিয়া মাহি। এরপর ২০২১ সালে গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ের পর নামের সঙ্গে ‘সরকার’ যোগ করেন তিনি। কিন্তু, সম্প্রতি বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর নাম থেকে ‘সরকার’ মুছে ফেলেছেন মাহি। যার ফলে নাম থেকে স্বামীর পদবী মুছে দিয়ে আবারও মাহিয়া মাহি পরিচয়েই ফিরলেন এই অভিনেত্রী।
উল্লেখ্য, ২০২১ সালে রাকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি। এটি মাহি ও রাকিবের দ্বিতীয় বিয়ে ছিল। এর আগে, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন তিনি। কয়েক বছরের মাথায় ভেঙে যায় সেই সংসার। এরপরই রাকিবকে বিয়ে করেন মাহি, তাদের সংসারে ফারিশ নামের একটি পুত্র সন্তান রয়েছে।
Tag :

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নিজের নাম থেকে স্বামীর নামের পদবি (সরকার) মুছে ফেললেন মাহি

Update Time : ১১:৫৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪