ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায়

নুসরাতের ছেলের নাম ঈশান জে দাশগুপ্ত, বাবা দেবাশিস দাশগুপ্ত অর্থাৎ যশ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:৪৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
  • ৩৮৭ Time View

সন্তানের পিতৃপরিচয় নিয়ে অবশেষে মুখ খুললেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূলের সংসদ সদস্য নুসরাত জাহান। বুধবার কলকাতা পৌরসভার ওয়েবসাইটে দেখা গেছে, নুসরাতের ছেলের নাম ঈশান জে দাশগুপ্ত। বাবার নামের পাশে লেখা দেবাশিস দাশগুপ্ত অর্থাৎ যশ। মায়ের নামের পাশে নুসরাত জাহান রুহি।

বুধবার ভারতীয় সময় রাত সাড়ে ৯টার পরে ওয়েবসাইট আপডেট করতেই প্রকাশ্যে আসে সমস্ত তথ্য। নুসরাত তার ছেলে ঈশানের বার্থ সার্টিফিকেটের জন্য যে যে তথ্য দিয়েছেন, তাতে বাবার নাম হিসেবে যশের নামই দিয়েছেন। বাবার পদবিই ছেলের পদবি হিসেবে ব্যবহৃত হয়েছে।

অনলাইনে এই বার্থ সার্টিফিকেটের রেজিস্ট্রেশন নম্বর ১৬২৩ বলে পৌরসভা গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

এর আগে নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই সন্তানের পিতৃপরিচয় নিয়ে বহু কটূক্তি, কটাক্ষ, কৌতূহলের মুখোমুখি হতে হয়েছে যশ-নুসরাতকে। তারকা যুগল প্রকাশ্যে এ নিয়ে কোনও কথা বলেননি কখনও। নুসরাতের ‘বাবা কে তা বাবা জানে’, এই মন্তব্যের পর বিষয়টি নিয়ে জল্পনা আরও বেড়ে যায়।

এদিকে নুসরাত ও ঈশানকে সারাক্ষণই আগলে রাখতে দেখা গেছে যশকে। যশের কোলেই নুসরাতের ছেলে ঈশানের প্রথম দেখা মিলেছিল। তার পরেও নুসরাত বা যশের মুখ থেকে সরাসরি কিছু জানতে না পারায় ঈশানের পিতৃপরিচয় নিয়ে দ্বন্দ্ব থেকেই গিয়েছিল। অবশেষে অপেক্ষার অবসান হল।

Tag :

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নুসরাতের ছেলের নাম ঈশান জে দাশগুপ্ত, বাবা দেবাশিস দাশগুপ্ত অর্থাৎ যশ

Update Time : ০৬:৪৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১