ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে, ১ জুন থেকেই কার্যকর ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আদালতে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা: নিহত বেড়ে ৫ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে

নেপালের বিধ্বস্ত উড়োজাহাজের ব্ল্যাকবক্স উদ্ধার

নেপালে বিধ্বস্ত যাত্রীবাহী বিমানটির ককপিটের ভয়েস রেকর্ডার ও ফ্লাইট ডেটা রেকর্ডারের খোঁজ পেয়েছেন উদ্ধারকারীরা। আজ সোমবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
ওই দুর্ঘটনায় কমপক্ষে ৬৮ আরোহী নিহত হয়েছেন। ৩০ বছরের মধ্যে এটি নেপালের সবচেয়ে প্রাণঘাতী উড়োজাহাজ দুর্ঘটনা। খবর রয়টার্সের
এ দুটি রেকর্ডারের উপাত্ত এটিআর-৭২ উড়োজাহাজটির বিধ্বস্ত হওয়ার কারণ জানতে তদন্তকারীদের সাহায্য করবে। পর্যটন নগরী পোখারার বিমানবন্দরে অবতরণের ঠিক কিছুক্ষণ আগেই পরিষ্কার আবহাওয়ায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। উড়োজাহাজটিতে ৭২জন আরোহী ছিলেন।
কাঠমান্ডু বিমানবন্দরের কর্মকর্তা টেকনাথ সিতৌলা সোমবার রয়টার্সকে বলেন, উভয় রেকর্ডারই ভালো অবস্থায় আছে। নির্মাতা প্রতিষ্ঠানের সুপারিশের ভিত্তিতে সেগুলো বিশ্লেষণের জন্য পাঠানো হবে।
বিশেষজ্ঞরা বলছেন, বিভিন্ন কারণে সচরাচর উড়োজাহাজ দুর্ঘটনা ঘটে থাকে। দুর্ঘটনা তদন্তে কয়েক মাস, এমনকি এর বেশি সময়ও লাগতে পারে।
নেপালে ২০০০ সাল থেকে উড়োজাহাজ ও হেলিকপ্টার দুর্ঘটনায় প্রায় ৩৫০জনের মৃত্যু হয়েছে। এভারেস্টসহ বিশ্বের সবচেয়ে উঁচু ১৪টি পর্বতের ৮টি নেপালে অবস্থিত। আবহাওয়ার আকস্মিক পরিবর্তন দেশটিতে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করতে পারে।
Tag :

ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫

নেপালের বিধ্বস্ত উড়োজাহাজের ব্ল্যাকবক্স উদ্ধার

Update Time : ০৫:১০:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩