ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে একই বাড়ির চারজনের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৪০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১
  • ৩১৮ Time View

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে একই বাড়ির চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শীলমুদ গ্রামের ছকিদার বাড়ির পাশের ক্ষেতে এই দুর্ঘটনা ঘটে।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- একই বাড়ির মো. আব্দুর রহিম, মো. সুমন, মো. ইউছুফ ও জুয়েল।

স্থানীয়রা জানান, স্টিলের খুঁটি থেকে বিদ্যুতায়িত হওয়া একজনের চিৎকার শুনে তাকে বাঁচাতে গিয়ে আরও তিনজন মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।

গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম।

স্থানীয়দের বরাত দিয়ে বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন উর রশিদ বলেন, সন্ধ্যায় বাড়ির পাশে নিজের ক্ষেতে সবজি তোলার কাজ করছিলেন আব্দুর রহিম (৩৪)। ক্ষেতে পানি ছিল। সবজি তোলার সময় ক্ষেতের মাঝখানে থাকা পল্লী বিদ্যুতের স্টিলের একটি খুঁটির সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি চিৎকার করেন।

এসময় পাশে থাকা একই বাড়ির সুমন, ইউছুফ ও জুয়েল তাকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে পানিতে থাকা বিদ্যুতে স্পৃষ্ট হয়ে তারাও মারা যান।

পরে স্থানীয় লোকজন বিষয়টি বিদ্যুৎ অফিসে জানালে তারা সংযোগ বন্ধ করে দেয়। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে একই বাড়ির চারজনের মৃত্যু

Update Time : ০৪:৪০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১