ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মা সেতু উদ্বোধন করা হবে আগামী জুনেই: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আগামী বছরের জুন মাসেই পদ্মা সেতু উদ্বোধন করা হবে।’ রবিবার (৬ জুন) সকালে রাজধানীর সেতু ভবনে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

সেতু বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেন মন্ত্রী। এ সময় প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার অসীম সাহসের জন্যই আজ স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ পর্যায়ে। পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি শতকরা ৮৬ ভাগ।’

তিনি জানান, চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের সার্বিক অগ্রগতি ৬৯ ভাগ।

Tag :

Update Time : ০৯:৪১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১