ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৯ জুন ২০২৬ ‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের কারণে আগামী ২৫ জুনের এসএসসি পরীক্ষা এক দিন এগিয়ে আনা হয়েছে

স্বপ্নের পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে আগামী ২৫ জুন। এদিন পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনকে ঘিরে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে সরকার ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

এদিকে, পদ্মা সেতু উদ্বোধনের দিন এসএসসি ও সমমানের পরীক্ষা হওয়ায় ২৫ জুনের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ জুন।

রবিবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের কারণে আগামী ২৫ জুনের এসএসসি পরীক্ষা এক দিন এগিয়ে আনা হয়েছে। ওই পরীক্ষা ২৪ জুন অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, পরীক্ষায় জালিয়াতি রোধ ও নিরাপত্তার স্বার্থে আগামী ১৫ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

দীপু মনি বলেন, ১৯ জুন থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে প্রস্তুতি চূড়ান্ত করা হচ্ছে।

রুটিন অনুযায়ী, এবারের এসএসসি পরীক্ষা শুরু হবে ১৯ জুন। শেষ হবে ৬ জুলাই।

সব পরীক্ষাই সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
Tag :

প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের কারণে আগামী ২৫ জুনের এসএসসি পরীক্ষা এক দিন এগিয়ে আনা হয়েছে

Update Time : ০৭:৫৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২