ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

পদ্মায় স্পিডবোটডুবির ঘটনা ঘটেছে

পদ্মায় স্পিডবোটডুবির ঘটনা ঘটেছে। শনিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের পদ্মাসেতুর কাছে বাংলাবাজারগামী ওই স্পিডবোট ডুবে যায়।

বোটটিতে যাত্রী ছিলেন ১১ জন। তাদের উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাট সূত্র।

জানা গেছে, শনিবার সকালে শিমুলিয়া থেকে একটি স্পিডবোট শিবচরের বাংলাবাজার ঘাটের উদ্দেশে রওনা হয়। বোটটি পদ্মাসেতুর কাছে গেলে ঢেউয়ের ধাক্কায় উল্টে যায়। খবর পেয়ে স্থানীয় জেলে, নৌকা ও নৌপুলিশের টিম গিয়ে সকল যাত্রীদের উদ্ধার করে।

ঘাটের একটি সূত্র জানিয়েছে, শিমুলিয়া থেকে ধারণক্ষমতার বেশি যাত্রী নিয়ে রওনা দেয় বাবু নামের একটি স্পিডবোট। বোটটির চালকের নাম মো. উজ্জ্বল। সেতু অতিক্রমের সময় প্রচণ্ড ঢেউয়ের ধাক্কায় বোটটি উল্টে যায়।

কাঁঠালবাড়ী নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক জাহানুর আলী বলেন, বোটটির তলা ফেটে ডুবে যায়। তবে সকল যাত্রীদের উদ্ধার করা হয়েছে।

Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

পদ্মায় স্পিডবোটডুবির ঘটনা ঘটেছে

Update Time : ০৫:২৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২