ঢাকা ০৮:১০ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে আলোচনা সভা, পুরস্কার বিতরণ চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয় হরমুজ প্রণালিতে মার্কিন সাবমেরিন ড্রোন আটক, দাবি ইরানের আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ সেপ্টেম্বর ২০২৬ সুশিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর এর যাত্রা শুরু আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ সেপ্টেম্বর ২০২৬ দান করার পরও আজীবন বাবা-মায়ের ভোগদখল করার অধিকার দিয়ে ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস ইরানে আক্রমণ হলে হামলা তীব্রতর হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে আলোচনা সভা, পুরস্কার বিতরণ

মাহবুব পিয়াল, ফরিদপুর :

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সরকারি রাজেন্দ্র কলেজের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস. এম. আবদুল হালিম।

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক মুহাম্মদ ফয়জুল হকের সভাপতিত্বে  সভায় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ওবায়দুর রহমান, সরকারি ইয়াসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নিখিল রঞ্জন বিশ্বাস, রাজেন্দ্র কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো. শাহিনুর ইসলাম, রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সভাপতি পারভেজ খান, সাধারণ সম্পাদক আব্দুর রাহিম, সিনিয়র সহ-সভাপতি মামুনুর রহমান, ছাত্রশিবিরের সভাপতি ফাহিম বিশ্বাস বক্তব্য রাখেন।

হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শামসুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা হাসনাবাদ ঐতিহ্যবাহী বড় মিনার মসজিদের খতিব ও ফরিদপুর নূর ফাউন্ডেশন জামিয়া ইসলামিয়া মাদরাসার মুহতামিম হযরত মাওলানা মো. ফজলুর রহমান।

সভায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) -এর তাৎপর্য, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়। এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এছাড়া পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Tag :

Update Time : ০২:০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬