ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান

পবিত্র মাহে রমজানে নিত্যপন্যের বাজার স্থিতিশীল রাখতে মাঠে নেমেছে ফরিদপুর প্রশাসক

মাহবুব পিয়াল,ফরিদপুর ঃ পবিত্র মাহে রমজানে নিত্যপন্যের বাজার স্থিতিশীল রাখতে মাঠে নেমেছে ফরিদপুর জেলা প্রশাসন। বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসাবে সোমবার দুপুর ১টায় জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদারের নেতৃত্বে চক বাজার ফল পট্রি থেকে মনিটরিং এর কার্যক্রম শুরু করা হয়।

এসময় খেজুর, মাল্টা, আপেলসহ বিভিন্ন ধরনের ফলের দোকানে অভিযান পরিচালনা করে বাড়তি দাম না রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়। সেই সাথে নিত্যপন্যের বাজারগুলোতেও অভিযান চালানো হয়। এসময় ক্রেতাদের কাছ থেকে বেশী দাম না রাখার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। এছাড়া আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন শপিংমল গুলোতেও সচেতনতামূলক অভিযান পরিচালনা করে জেলা প্রশাসক।
অভিযান পরিচালনাকালে জেলা ভোক্তা অধিকার সংরক্ষনের সহকারী পরিচালক মো: সোহেল শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসিন কবির,ট্রাফিক ইন্সপেক্টার তুহিন লস্করসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় রমজানে দ্রব্যমুল্য না বাড়ানো অনুরোধ জানিয়ে প্লাকার্ড হাতে স্কুলের শিক্ষার্থীরা ব্যবসায়ীদের অনুরোধ জানান।

পরে জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার জানান, রমজানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২

পবিত্র মাহে রমজানে নিত্যপন্যের বাজার স্থিতিশীল রাখতে মাঠে নেমেছে ফরিদপুর প্রশাসক

Update Time : ০৪:৪০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪