ঢাকা ০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৯ জুন ২০২৬ ‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

পবিত্র রমজানে শ্রেণি কার্যক্রম পরিচালনায় নতুন আদেশ দিয়েছে মাউশি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
  • ২৮৪ Time View

কোভিড-১৯ পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ ছিলো স্কুল-কলেজ। শিখন ঘাটতি পূরণে পবিত্র রমজানে শ্রেণি কার্যক্রম পরিচালনায় নতুন আদেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আদেশ অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে চার নির্দেশনা মানতে হবে।

বৃহস্পতিবার মাউশি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ এই আদেশে স্বাক্ষর করেন।

আদেশে বলা হয়, কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকায় শিখন ঘাটতি কাটাতে চার নির্দেশনা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বাস্তবায়ন করতে হবে।

চার নির্দেশনায় যা রয়েছে-

১. এক শিফটের প্রতিষ্ঠানে সকাল ৯.৩০ মিনিট দুপুর ১ টা এবং দুই শিফটের প্রতিষ্ঠান- প্রভাতি: ৮.৩০ মিনিট থেকে ১১.১০ মিনিট পর্যন্ত চলবে। দিবা: ১১.৩০ মিনিট থেকে ২.১০ মিনিট পর্যন্ত।

২. দুই শিফটের জন্য প্রতিদিন ৪ টি ক্লাস অনুষ্ঠিত হবে।

৩. এক শিফটের জন্য প্রতিদিন ৫ টি ক্লাস অনুষ্ঠিত হবে।

৪. শিক্ষা প্রতিষ্ঠানসমূহ স্ব-স্ব রুটিন প্রনয়ন করবে।

এর আগে ২৮ মার্চ দেশের সব স্কুল-কলেজে ক্লাস ২৬ এপ্রিল পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নেয় সরকার।

করোনা মহামারীর দুই বছরে শিক্ষার্থীদের পড়াশোনা অনেকটা ব্যাহত হওয়ায় এ সিদ্ধান্ত নেয়ার কথা জানায় শিক্ষামন্ত্রণালয়।

দেশে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মুখে ২০২০ সালের ১৭ মার্চ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। দীর্ঘ ১৮ মাস পর গত বছরের সেপ্টেম্বরে খুলে শিক্ষাপ্রতিষ্ঠান। এর চার মাস যেতে না যেতেই চলতি বছরের শুরুতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি ফের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার। যা বহাল ছিল ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর পর্যায়ক্রমে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেয় সরকার। সবশেষ মার্চের প্রথম সপ্তাহে খুলে প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে প্রাক-প্রাথমিকেরও শ্রেণিকক্ষে পাঠদান চলছে।

এদিকে রোজায় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটে ২০ রমজান পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। গতকাল রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন। রিটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।

রোজায় স্কুল-কলেজ খোলা রাখার বিষয়ে গত ২৭ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের জানিয়েছিলেন, অন্যান্য বছর রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও এবার ক্লাস চালু থাকবে। তবে ঈদের স্বাভাবিক ছুটি বহাল থাকবে।

অন্যদিকে গত ২৪ মার্চ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক আদেশে বলা হয়েছে, রমজানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এ সময়ের মধ্যে নামাজ পড়ার জন্য ৩০ মিনিট বিরতি পাবেন শিক্ষকরা।

Tag :

প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে

পবিত্র রমজানে শ্রেণি কার্যক্রম পরিচালনায় নতুন আদেশ দিয়েছে মাউশি

Update Time : ০৫:০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২