ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায়

পরিবার নিয়ে মুম্বাই ছাড়লেন শাহরুখ

গতকাল- মানে মঙ্গলবারই তিনি ৫৬ বছরে পা রেখেছেন। জন্মদিন সামনে রেখে প্রতিবছর এই দিনের জন্য দীর্ঘ অপেক্ষায় থাকেন শাহরুখ-ভক্তরা। সন্ধ্যা থেকে জড়ো হন শাহরুখের মুম্বাইয়ের বাসভবন মান্নাতের সামনে।

দীর্ঘ অপেক্ষার পর শাহরুখ এসে হাত নেড়ে জন্মদিনে ভক্তদের শুভেচ্ছা গ্রহণ করেন। কিন্তু প্রায় এক মাস বড় ছেলে জেলে থাকার পর ঘরে ফিরলেও ঘটা করে এবার জন্মদিন পালন করছেন না কিং খান। নভেম্বরে ছেলে জেলে থাকাকালে স্ত্রী গৌরী খানের জন্মদিন এবং এ যুগলের বিবাহবার্ষিকী উদযাপন করা হয়নি।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সপরিবারে মুম্বাই ছেড়ে শাহরুখ খান আলীবাগে উঠেছেন। সঙ্গে স্ত্রী গৌরী খান, বড় ছেলে আরিয়ান খান এবং ছোট ছেলে আব্রাম খানও রয়েছেন। আলীবাগে কিং খানের বিলাসবহুল ফার্ম হাউস আছে। শাহরুখের ম্যানেজার বমেন এ তথ্য জানিয়েছেন।

আরিয়ান গ্রেপ্তার হওয়ার পর থেকে শাহরুখের কাজকর্ম বন্ধ হয়ে গেছে। ‘পাঠান’ আর পরিচালক এটলির এক ছবির শুটিং মাঝপথে থেমে আছে। ডিসেম্বরে আবার ছবির শুটিং শুরু করবেন এই সুপারস্টার। জানা গেছে, শাহরুখ শুটিং শুরু করলে গৌরী ছোট ছেলে আব্রাম আর আরিয়ানকে নিয়ে আলীবাগে থাকবেন। সূত্র : মিড-ডে।

Tag :

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

পরিবার নিয়ে মুম্বাই ছাড়লেন শাহরুখ

Update Time : ০২:০২:২৫ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১