ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

পরীক্ষা থাকবে, একবোরেই থাকবে না, তা নয়। কিন্তু পরীক্ষাটাই সব নয় :শিক্ষামন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৩৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
  • ৩১৯ Time View
শিক্ষার্থীর পরীক্ষার ফল যাচাই একমাত্র মূল্যায়ন নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিশুদের মূল্যায়নের অনেক পথ আছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) শিল্পকলা অ্যাকাডেমিতে বিশ্ব শিশু দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাক্রমের খোলনলচে পাল্টে ফেলার চেষ্টা করছি। পরীক্ষায় শুধু থাকবে কেন? মূল্যায়নের আর কোনও পথ নেই? শিক্ষার্থী ভালো পারছে নাকি মন্দ পারছে, সেটি বোঝার আরও পথ আছে। পরীক্ষা থাকবে, একবোরেই থাকবে না, তা নয়। কিন্তু পরীক্ষাটাই সব নয়। ধারাবাহিক মূল্যায়ন থাকবে। কর্মসূচিভিত্তিক নানা ধরনের পড়াশোনা থাকবে। শিক্ষার্থীরা প্রজেক্টওয়ার্ক করবে। শিক্ষার্থীরা বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করবে বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।
বিশ্ব শিশু দিসের আলোচনা সভায় শিশুদের অসাম্প্রদায়িক মানুষ হিসেবে গড়ে তুলতে সাম্প্রদায়িকতা রুখে দেওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমকে অপব্যবহার করে একটি মহল ধর্মের অপপ্রচার চালাচ্ছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ আমাদের রাখতেই হবে। দীর্ঘকাল থেকে বাংলাদেশে সকল ধর্মের ও সকল ভাষার মানুষ রয়েছে। যার যার ধর্ম তার তার পালনের অধিকার থাকবে। কিন্তু হঠাৎ করে এমন সাম্প্রদায়িকতার বিষবাষ্প কেন?
সবার প্রতি আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, অসাম্প্রদায়িক মানুষ হিসেবে গড়ে তুলতে শিশুদের জন্য, শিক্ষার্থীদের জন্য সাম্প্রদায়িকতা রুখতে হবে।
Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

পরীক্ষা থাকবে, একবোরেই থাকবে না, তা নয়। কিন্তু পরীক্ষাটাই সব নয় :শিক্ষামন্ত্রী

Update Time : ০৪:৩৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১