ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৩০ মে ২০২৬ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু

পরীমণির নতুন ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমা মুক্তির অনুমতি পেয়েছে

বর্তমানে ঢাকাই চলচ্চিত্রের দর্শকনন্দিত অভিনয়শিল্পী সিয়াম আহমেদ ও পরীমণি। ‘বিশ্বসুন্দরী’ সিনেমা দিয়ে দর্শকদের মন কাড়েন এই জুটি। তাদের পরবর্তী সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। খুশির খবর হলো সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।

প্রথম সন্তানের মা হওয়ার অপেক্ষায় দিন কাটছে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির। এ মাসের শেষ দিকেই তার সন্তান পৃথিবীর আলো দেখবে বলে জানিয়েছেন চিকিৎসক। তাই শেষ মুহূর্তের উচ্ছ্বাস-উত্তেজনায় ডুবে আছেন নায়িকা।

সপ্তাহ খানেক আগেই চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়া হয় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এরই মধ্যে বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখেছেন এবং মুগ্ধ হয়েছেন। দু’একদিনের মধ্যেই ছাড়পত্র দেওয়া হবে বলে জানা গেছে।

porimoni
সিনেমাটির শিল্পী-কলাকুশলীরা

মুহম্মদ জাফর ইকবালের লেখা উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমা। ২০১৮-১৯ অর্থ বছরে সরকারি অনুদান পেয়েছে সিনেমাটি। এটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল। চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া সৌখিন।

নির্মাতা জুয়েল জানিয়েছেন, ছাড়পত্র হাতে পাওয়ার পরই মুক্তির ব্যাপারে প্রস্তুতি শুরু করবেন। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই বড় পর্দায় সিনেমাটি মুক্তি দিতে চান তিনি।

এই সিনেমায় সিয়াম-পরীমণি ছাড়াও অভিনয় করছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মুনিরা মিঠু, কচি খন্দকার, আশিষ খন্দকারসহ ১৮ জন শিশুশিল্পী।

Tag :

চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড়

পরীমণির নতুন ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমা মুক্তির অনুমতি পেয়েছে

Update Time : ০৫:৫৬:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২