ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া রেকর্ড সংখ্যক আসন পেয়েছে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

পরীমণির বাসায় শত শত মদের বোতল, সুনির্দিষ্ট দুই অভিযোগ

সুনির্দিষ্ট কিছু অভিযোগের’ ভিত্তিতে চিত্রনায়িকা পরীমণির বাসায় অভিযান চালাচ্ছে র‌্যাব। এরই মধ্যে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের খবর পাওয়া গেছে।

অন্যান্য অভিযোগের সঙ্গে গুরুতর দুই অভিযোগে এই অভিযান চালানো হচ্ছে। বিশেষ সূত্রের বরাত দিয়ে দৈনিক যুগান্তর অনলাইন জানিয়েছে, নায়িকা পরীমণি ও তার পরিচিত কয়েক জনের বিরুদ্ধে পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইলের অভিযোগ পাওয়া গেছে। সেই অভিযোগের ভিত্তিতেই এ অভিযান। তবে পরীমণির বিরুদ্ধে এসব অভিযোগের বিষয়ে এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি র‌্যাব।

আলোচিত-সমালোচিত নায়িকা পরীমণির বনানীর বাসা থেকে বিপুল পরিমাণে মাদক উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়নের (র‍্যাবের) সদস্যরা।

একই সঙ্গে আজ বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় তাকে আটক করে র‍্যাব।

কদিন আগে মডেল পিয়াসা-মৌ নামে দুই মডেলের বাসায় পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে মদ, ইয়াবা ও সিসা উদ্ধার করে। তাদের গ্রেপ্তারের পর সোশ্যাল মিডিয়ায় পরীর বাসায় কবে অভিযান করা হবে এমন স্ট্যাটাস দেন শোবিজ সংশ্লিষ্ট অনেকেই।

কারণ ধর্ষণের অভিযোগে পরী যেদিন গণমাধ্যমকর্মীদের ডেকে বাসায় সংবাদ সম্মেলন করেছিলেন। তখন সাংবাদিকদের সামনে পরীর বাড়িতে বিপুল মদের সংগ্রহ চোখে পড়ে।

এবার পরীকে আটকের পর বিপুল মাদক জব্দ করেছে র‍্যাব। এতো মাদক দিয়ে নায়িকা কী করতেন সেই প্রশ্ন এখন মানুষের মুখে মুখে। তার বাসাতেও রাতভর মাদক সেবন চলত কিনা সঠিক তদন্ত হওয়া প্রয়োজন বলে মত দিয়েছে মিডিয়া সংশ্লিষ্টরা। এতো মদ রাখার অনুমোদন তার আছে কিনা সে প্রশ্নও উঠে এসেছে।

Tag :

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

পরীমণির বাসায় শত শত মদের বোতল, সুনির্দিষ্ট দুই অভিযোগ

Update Time : ০১:৫২:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১