ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার ত্রিমুখী কার্যক্ষমতাসম্পন্ন ক্যানসারের নতুন ইনজেকশন রোগীর টিউমার পুরোপুরিই নির্মূল করতে সক্ষম দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সোমবার দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ৩ মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা, ১ জুন থেকে কার্যকর আজ রোববার বাংলাদেশের আকাশে এক বিরল পূর্ণিমা বা ব্লু মুন দেখা যাবে মার্কিন বাহিনীর বাগদাদ কিংবা তেহরান—কোথাও সামরিক অভিযানে যাওয়া ঠিক হয়নি: ট্রাম্প মরুর বুকে চীনের বিশাল গোপন ‘অস্ত্রভাণ্ডার’, উপগ্রহচিত্রে মিলল সামরিক তোড়জোড় আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

পশ্চিমবঙ্গের মন্ত্রী পার্থের বান্ধবীর বাসা থেকে কয়েক ট্রাঙ্ক টাকা উদ্ধার করেছে ভারতের আর্থিক দুর্নীতিসংক্রান্ত তদন্তকারী সংস্থা ইডি

পশ্চিমবঙ্গের মন্ত্রী পার্থের বান্ধবীর বাসা থেকে কয়েক ট্রাঙ্ক টাকা উদ্ধার করেছে ভারতের আর্থিক দুর্নীতিসংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। উদ্ধার হওয়া টাকার অঙ্ক প্রায় ২১ কোটি। টাকা উদ্ধারের পরে তা নিয়ে যাওয়ার জন্য ট্রাক নিয়ে আসা হয়।

শুক্রবার অর্পিতার ফ্ল্যাটে তল্লাশি চলাকালীন ‘টাকার পাহাড়’ আবিষ্কার করেন তদন্তকারীরা। সেই টাকা গুনতে ব্যাংককর্মীদের সাহায্য নেয়া হয়। আনা হয় টাকা গণনার যন্ত্র। শনিবার শেষ খবর পাওয়া পর্যন্ত অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২০ কোটি ২১ লাখ টাকা।

সেই টাকা নিয়ে যাওয়ার জন্য ট্রাঙ্ক ভর্তি ট্রাক নিয়ে আসে রিজার্ভ ব্যাংক। উদ্ধার হওয়া টাকা ট্রাঙ্কে বোঝাই করে তোলা হয় ট্রাকে। ইডি ওই বিপুল অর্থ বাজেয়াপ্ত করেছে। ট্রাকে ট্রাঙ্কগুলিতে নির্দিষ্ট নম্বর দেয়া ছিল। হিসাবে সুবিধার জন্য ৫০০ এবং দু’হাজার টাকার নোটের জন্য আলাদা আলাদা ট্রাঙ্ক রয়েছে। ট্রাকে ছিল প্রায় ৪০টি ট্রাঙ্ক।

পাশাপাশি অর্পিতার ওই ফ্ল্যাটে আরও সম্পত্তির হদিস পাওয়া গেছে। বিভিন্ন জায়গায় সম্পত্তির একাধিক নথি উদ্ধার হয়েছে সেখান থেকে। এ ছাড়াও ৫৪ লাখ টাকার বিদেশি মুদ্রাও বাজেয়াপ্ত করা হয়েছে। অর্পিতার ওই ফ্ল্যাটে স্কুল শিক্ষা দপ্তরেরও কিছু নথি পাওয়া গেছে। এমনকি টাকার স্তূপের মধ্যেই পাওয়া গেছে উচ্চশিক্ষা দপ্তরের খাম! ইডি সূত্রে এমনটাই জানা গেছে। সূত্র: আনন্দবাজার

Tag :
জনপ্রিয়

দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার

পশ্চিমবঙ্গের মন্ত্রী পার্থের বান্ধবীর বাসা থেকে কয়েক ট্রাঙ্ক টাকা উদ্ধার করেছে ভারতের আর্থিক দুর্নীতিসংক্রান্ত তদন্তকারী সংস্থা ইডি

Update Time : ০৫:০৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২