ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইরানের ওপর ট্রাম্প চাপিয়ে দিতে চান ‘নতুন যুদ্ধ’ ৩০ দিনের মধ্যে চিকিৎসকদের বায়োমেট্রিক চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর আগামী ৪৮ ঘণ্টা দেশের চার বিভাগে ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা ইসরায়েল প্রত্যাখ্যান করায় এর তীব্র নিন্দা জানিয়েছে ৮ মুসলিম দেশ আজকের নামাজের সময়সূচি: ১৭ আগস্ট ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ দেশে ভূমিকম্প অনুভূত ফরিদপুর পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজর এসএসসি- ২০২৬ পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ‘টিম ফরিদপুর’-এর যাত্রা শুরু, বিনামূল্যে ওষুধ-নিত্যপণ্য পৌঁছে দেবেন তারা

পুতিন ও জেলেনস্কিকে একত্রিত হতে হবে, আমরা লাখ লাখ মানুষের মৃত্যু বন্ধ করতে চাই: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মস্কো ও কিয়েভের মধ্যে যুদ্ধ শেষ করতে হলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অবশ্যই একত্রিত হতে হবে।

হোয়াইট হাউজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমার মনে হয় পুতিন ও জেলেনস্কিকে একত্রিত হতে হবে। কারণ আমরা লাখ লাখ মানুষের মৃত্যু বন্ধ করতে চাই।

যদিও এর আগে জেলেনস্কিকে স্বৈরশাসক হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। তাছাড়া রাশিয়ার সঙ্গে যুদ্ধের জন্যও ইউক্রেনকেই দায়ী করেন তিনি।

সৌদি আরবে ইউক্রেনকে ছাড়াই রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বৈঠকের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, সৌদি আরবে ইউক্রেনকে বাদ দিয়ে যুদ্ধ বন্ধের আলোচনায় তিনি অবাক হয়েছেন। ভবিষ্যতে ইউক্রেনকে বাদ দিয়ে কোনো আলোচনা না করার দাবি জানান জেলেনস্কি। এরপরই ট্রাম্প ওই মন্তব্য করেন।

প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার প্রভাবিত ভুল তথ্যের জগতে বসবাস করছেন বলেও মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

অন্যদিকে তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয় বলে সতর্ক করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি এটি ঘটতে বাধা দেবেন বলেও দাবি করেছেন।

তবে এই যুদ্ধ করে কোনো পক্ষের কোনো লাভ হবে না উল্লেখ করে ট্রাম্প বলেন, আপনারা এটি (বিশ্বযুদ্ধ) থেকে দূরে নন। আমি বলছি, এটি দূরে নয়। যদি বাইডেন সরকার আর এক বছর থাকতো, তাহলে আপনারা তৃতীয় বিশ্বযুদ্ধে থাকতেন।

সূত্র: এএফপি

Tag :

ইরানের ওপর ট্রাম্প চাপিয়ে দিতে চান ‘নতুন যুদ্ধ’

পুতিন ও জেলেনস্কিকে একত্রিত হতে হবে, আমরা লাখ লাখ মানুষের মৃত্যু বন্ধ করতে চাই: ট্রাম্প

Update Time : ০৭:৩০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫