ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত

পেরুর বিপক্ষে জয় পেল আর্জেন্টিনা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:০৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০
  • ৪৯৬ Time View

লিমায় বাংলাদেশ সময় বুধবার সকালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ২-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। গনসালেস সফরকারীদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মার্তিনেস।

সমানে-সমান লড়াই করা দুই দলের মধ্যে ব্যবধান গড়ে দিয়েছে ফিনিশিং। বল দখলে এগিয়ে থাকা পেরু গোলের জন্য নেওয়া ১০ শটের নয়টিই রাখতে পারেনি লক্ষ্যে। এর শুরুটা হয় অষ্টম মিনিটে।

প্রতি-আক্রমণে ক্রিস্তিয়ান কুয়েভার সামনে সুযোগ আসে স্বাগতিকদের এগিয়ে নেওয়ার। সঙ্গে লেগে থাকা দুই ডিফেন্ডারকে এড়িয়ে এগিয়ে যান তিনি। কিন্তু শেষ সময়ে বল আর নিজের নিয়ন্ত্রণ হারিয়ে শটই নিতে পারেননি তিনি।

শুরুতে নিজেদের একটু গুটিয়ে রাখা আর্জেন্টিনা ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয়। পঞ্চদশ মিনিটে পায় প্রথম ভালো সুযোগ। গনসালেসের চমৎকার ক্রসে ঠিকমতো শট নিতে পারেননি মার্তিনেস।

কোন ১১ জন আজ মাঠে নামবেন, সেটি কালই জানিয়ে দিয়েছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। রক্ষণে চোট কাটিয়ে ফিরেছেন লেফটব্যাক নিকোলাস তাগলিয়াফিকো, মাঝমাঠে চোট পাওয়া এজেকিয়েল পালাসিওসের বদলে এলেন জিওভান্নি লো সেলসো, আক্রমণে সেভিয়ার লুকাস ওকাম্পোসের বদলে জার্মান ক্লাব স্টুটগার্টে খেলা উইঙ্গার নিকোলাস গঞ্জালেজ। আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনাকে সমতায় ফেরানো এই গঞ্জালেজই আজ ১৭ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছেন দারুণ এক গোলে। বাঁ দিক থেকে লাওতারোর ক্রস নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের মাটি কামড়ানো জোরালো শটে বল জালে জড়িয়েছেন গঞ্জালেজ।

দ্বিতীয় গোল পেতেও বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি আর্জেন্টিনাকে। ২৮ মিনিটে মেসির কাছ থেকে পাস পেয়ে দারুণভাবে সেটি সামনে বাড়িয়ে দেন লো সেলসো। সে পাস ধরে গোলকিপারকে কাটিয়ে গোল লাওতারো মার্তিনেজের! ২০১৮ বিশ্বকাপের দুঃস্বপ্ন শেষে স্কালোনি কোচ হয়ে আসার পর আর্জেন্টিনার জার্সিতে অভিষিক্ত ২৩ বছর বয়সী স্ট্রাইকার এ নিয়ে ২১ ম্যাচে করলেন ১১ গোল।

আর্জেন্টিনা জিতেছে, তাতেই খুশি থাকার কথা মেসির। টানা ১১ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইয়ে পরের ম্যাচ খেলবে আগামী বছরের মার্চে। কঠিন পরীক্ষাই দিতে হবে তখন, সেবারের ম্যাচ দুটি খেলতে হবে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে।

Tag :
জনপ্রিয়

শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

পেরুর বিপক্ষে জয় পেল আর্জেন্টিনা

Update Time : ০৭:০৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০