ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

পৌষের শুরুতেই সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা, মঙ্গলবার থেকে শৈত্যপ্রবাহ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:৪৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
  • ২৭৯ Time View

পৌষের শুরুতেই সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। হিমালয় পেরিয়ে শীতল হাওয়া উত্তরবঙ্গ দিয়ে দেশের বিভিন্ন স্থানে বিস্তৃত হচ্ছে। কাঁপুনি ধরাচ্ছে শীত।

আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের সব অঞ্চলের তাপমাত্রাই গড়ে ৪ থেকে ৮ ডিগ্রি কমে এসেছে। ২১ ডিসেম্বর মঙ্গলবার থেকে সারা দেশে শৈত্যপ্রবাহ শুরু হতে যাচ্ছে। ২১ ডিসেম্বর থেকে মূল শৈত্যপ্রবাহ শুরু হলেও আজ শনিবার ১৮ ডিসেম্বর থেকে রাজশাহী ও রংপুর বিভাগে শীতের তীব্রতা বাড়তে পারে।

কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা নেমে যেতে পারে ৬ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে। তবে এটা চলবে তিন থেকে চার দিন। এ সময়ের মধ্যে রংপুর ও রাজশাহী বিভাগের তাপমাত্রা ৫ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। ২১ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোতে রাতের তাপমাত্রা ৫ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার শঙ্কার কথা নির্দেশ করছে আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো। শীতকালীন শাকসবজি ও বীজতলাকে প্রচণ্ড ঠাণ্ডা হতে রক্ষায় পূর্ব প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন তিনি। পঞ্চগড় দিয়ে তাপমাত্রার পারদ ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করেছে। গত কয়েক দিন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এ বছরের শীতের সর্বনিম্ন তাপমাত্রা নেমে ৯ ডিগ্রি পর্যন্ত ওঠানামা করছে। গতকালও তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। দেশের কিছু এলাকায় রীতিমতো হাড়কাঁপানো ঠাণ্ডা নেমেছে। উত্তর জনপদে ঘন কুয়াশায় দিনের বেশির ভাগ সময় সূর্যের দেখা মিলছে না।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, তাপমাত্রা দ্রুত কমতে শুরু করেছে। সোমবারের পর দেশের বেশির ভাগ এলাকায় মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রিতেও নামতে পারে। আবহাওয়া অধিদপ্তরের মাসব্যাপী পূর্বাভাসে বলা হয়েছে, ২১ ডিসেম্বরের পর মাসের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে একটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়া দপ্তর জানায়, উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন অঞ্চলে শীত বেড়েছে। কুয়াশায় ঢেকে থাকছে দিনের বেশির ভাগ সময়। সড়ক-মহাসড়কে যানবাহন চলছে হেড লাইট জ্বালিয়ে। উত্তরের জেলাগুলোয় ঠাণ্ডা হাওয়ার কারণে নাগরিক জীবনে নেমে এসেছে স্থবিরতা।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা

পৌষের শুরুতেই সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা, মঙ্গলবার থেকে শৈত্যপ্রবাহ

Update Time : ০৩:৪৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১