ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট রবীন্দ্রপ্রয়াণ ৮৫ বছর: এই দিনেই কলকাতার জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ থেকেজনসাধারণের জন্য উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, যেভাবে পাবেন টিকিট দেশের বাজারে বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৬ আগস্ট ২০২৬ শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলার সুযোগ দেয়ায় বাংলাদেশ তীব্র ক্ষোভ প্রকাশ মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতি নেওয়ার আহ্বান শেষ মুহুর্তে শেখ হাসিনার সাথে যা ঘটেছিল!

প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়ার উপস্থিতি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে

  • বিনোদন ডেস্ক
  • Update Time : ০২:৪৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ৩৮৫ Time View

লরিয়েলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে প্যারিস ফ্যাশন উইকে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। র‍্যাম্পে হেঁটে সবার আলোচনায় এখন অভিনেত্রী। মনিষ মালহোত্রার ডিজাইন করা শেরওয়ানি পরে র‍্যাম্পে হেঁটেছেন তিনি। সেখানে ঐশ্বরিয়ার উপস্থিতি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে।

প্যারিস ফ্যাশন উইকের শো–এর ব্যাকস্টেজে ঐশ্বর্যের সঙ্গে দেখা হয় ইনফ্লুয়েন্সা আদিত্য মদিরাজুর। তিনি ঐশ্বরিয়াকে বলছেন, আমার বিয়ে হয়েছে শুধু আপনার জন্যই!

পরে সেই আলাপচারিতার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন— ‘আমাদের হৃদয়ের রানি… স্বপ্ন ছিল তোমার সঙ্গে দেখা করার… এখনও গোটা বিষয়টি অবিশ্বাস্য লাগছে।’

ভাইরাল হওয়া ওই ভিডিওতে শোনা যায়, আদিত্য বলছেন— ‘আমার স্বামী আর আমি একসঙ্গে আছি আপনার জন্যই। আমাদের প্রথম আলাপে আমরা দু’ঘণ্টা ধরে শুধু আপনাকে নিয়েই কথা বলেছিলাম। তখনই তিনি বলেছিলেন— আমি তোমাকে বিয়ে করেছি কারণ তুমি ঐশ্বর্যকে ভালোবাস।’

dhakapostছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, আপনাকে সামনাসামনি দেখা আমার স্বপ্ন ছিল। আপনি যেমন ভাল অভিনেত্রী, ততটাই দুর্দান্ত একজন নৃত্যশিল্পী, মানুষ— সব দিক থেকে অনন্য।

তখন ঐশ্বরিয়া বলেন, আপনার ভালোবাসার জন্য ধন্যবাদ। যা বললেন, তা সত্যিই সুন্দর… আপনার মেয়ের জন্য আশীর্বাদ রইল, আপনাদের দু’জনের জন্য অগাধ ভালবাসা।” কথা শেষে নিজের লিপস্টিক তুলে দিয়ে বলেন—“তুমি মেকআপে ম্যাজিক করো। এটা তোমার ট্রেজার বাক্সে রাখো।’

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই প্যারিস ফ্যাশন উইকে ল’ওরিয়ালের প্রতিনিধি হিসেবে মনীষ মালহোত্রার ডিজাইন করা একটি বিশেষ শেরওয়ানি পরে হেঁটেছেন।

এই শেরওয়ানিটি ছিল খুবই জমকালো—এতে ছিল হীরার ব্রোচ, ১০ ইঞ্চি লম্বা হীরার কাফ (হাতের গয়না) এবং পেছনে নবরত্ন হারের ঝলক।

মনীষ মালহোত্রা বলেন, এই শেরওয়ানি হলো আধুনিক ডিজাইনের মাধ্যমে ভারতীয় ঐতিহ্যকে নতুন করে তুলে ধরা। তার মতে, হাতে পরা কাফগুলো আংশিকভাবে বর্ম এবং আংশিকভাবে গয়না, যা একইসঙ্গে শক্তি এবং কোমলতা—দুইয়েরই প্রতীক।

ঐশ্বর্যকে শেষ দেখা গিয়েছে ২০২৩ সালের ব্লকবাস্টার ‘পন্নিয়িন সেলভন ২’–এ। ছবিটি বিশ্বজুড়ে আয় করেছে ৩৪৪.৬৩ কোটিরও বেশি। তবে তার পরবর্তী প্রজেক্ট এখনও ঘোষণা হয়নি।

Tag :

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়ার উপস্থিতি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে

Update Time : ০২:৪৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫