ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

প্রথম টি-টোয়েন্টিতে ৬৬ রানে হারলো বাংলাদেশ

হ্যামিল্টনে ২১১ রানের বড় টার্গেটে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের বোলারদের সামনে দাঁড়াতেই পারলো না বাংলাদেশ নাঈম, আফিফ সাইফ কিছুটা প্রতিরোধ গড়লেও বাংলাদেশ হেরেছে ৬৬ রানে

নাঈম ১৮ বলে ২৭ রান করে আউট হয়ে ফিরেন। আফিফ হোসেন করেছেন ৩৩ বলে ৪৫ রান। আফিফের সঙ্গে ভালোই সঙ্গ দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। তিনি করেছেন ৩৪ বলে ৩৪ রান। আফিফ ও সাইফের ব্যাটিংয়ে ভর করে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান।

নিউজিল্যান্ডের ইশ সোধি ৪, লকি ফার্গুসন ২টি, টিম সাউদি ও হামিশ বেনেট ১টি করে উইকেট নেন।

প্রথমে ব্যাট করতে নেমে ডেভন কনওয়ের ঝড়ো ইনিংসের পাশাপাশি মার্টিন গাপটিল, গ্লেন ফিলিপস, উইল ইয়ংয়ের ব্যাটিং দলকে ভালো অবস্থায় এনে দেয়। নির্ধারিত ২০ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দাড়ায় ৩ উইকেট হারিয়ে ২১০ রান।

অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছেন কনওয়ে। তিনি ৫২ বলে ৯২ রান করে অপরাজিত থাকেন। এছাড়া মার্টিন গাপটিল ২৭ বলে ৩৫, ইয়ং ৩০ বলে ৫৩ রান করেন। বাংলাদেশের পক্ষে নাসুম আহমেদ ২টি, মেহেদী হাসান ১টি উইকেট নেন।

হ্যামিল্টনের সেডন পার্কে টস জিতে ব্যাটিং নেন নিউজিল্যান্ড অধিনায়ক টিম সাউদি। বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ জানালেন, টস জিতলে তিনি বোলিংই নিতেন। উইকেটে ঘাসের ছোঁয়া তেমন একটা নেই। বরাবরই বড় রানের উইকেট বলে পরিচিত এটি। উইকেট তার কাছে খানিকটা শুষ্ক বলে মনে হচ্ছে।

এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। তবে শিক্ষা অর্জন করেছে বলে জানালেন মাহমুদউল্লাহ। টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন অধিনায়ক ভিডিও বার্তায় বললেন, ভুল থেকে শিক্ষা নিয়ে অপ্রথাগত কিছু করতে হবে।

মাহমুদউল্লাহ বলেন, যে ভুলগুলি আমরা করেছি (ওয়ানডে সিরিজে), সেগুলি মাথায় রাখতে হবে। যেন আমরা সেখান থেকে শিখতে পারি। এবং ওই ফল যেন আমাদের এখানে প্রভাব ফেলতে না পারে, সেটা খেয়াল রাখতে হবে।’

Tag :
জনপ্রিয়

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে

প্রথম টি-টোয়েন্টিতে ৬৬ রানে হারলো বাংলাদেশ

Update Time : ০৬:৪১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১