ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

প্রথমবার টি-টোয়েন্টি খেলতে নেমে দ্যুতি ছড়িয়েছেন নাঈম শেখ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৪৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
  • ৩৩১ Time View

প্রথমবার টি-টোয়েন্টি খেলতে নেমে দ্যুতি ছড়িয়েছেন নাঈম শেখ। বাংলাদেশের পঞ্চম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ অভিষেকে ফিফটি বা তার বেশি রান করার কীর্তি গড়েছেন বাঁহাতি ওপেনার।

মঙ্গলবার ওমানের বিপক্ষে ৫০ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৬৪ রান করেন নাঈম। দলের বিপর্যয়ে হাল ধরে ইনিংস বড় করেন তিনি। সাকিবের সঙ্গে তৃতীয় উইকেটে তার জুটি ছিল ৮০ রানের। দুইজনের ওই জুটিতেই বাংলাদেশ বড় স্কোরের পথে এগিয়ে যায়।

শেষদিকে দ্রুত উইকেট হারিয়ে লক্ষ্যের পথে পৌঁছতে না পারলেও নাঈম ও সাকিবের জুটি ছিল চোখ ধাঁধানো। সাকিব ছিলেন আগ্রাসী। ২৯ বলে ৪২ রান করেন ৬ বাউন্ডারিতে। বিশ্বকাপের প্রথম ম্যাচে সুযোগ পাননি নাঈম। বোলিং বিবেচনায় সৌম্যকে নিয়েছিল টিম ম্যানেজমেন্ট। অথচ বিশ্বকাপের আগের এ বছর বাংলাদেশের হয়ে সবগুলো টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন নাঈম। ১৬ ম্যাচে রান করেছেন সর্বোচ্চ, ৩৫১। অথচ তাকে বাদ দিয়ে সাজিয়েছিল একাদশ।

কড়া সমালোচনার পর ওমানের বিপক্ষে তাকে ফেরানো হয় এবং প্রথম সুযোগেই নাঈম বাজিমাত করেন। তবে ইনিংসটি আরেকটু ঝড়ো হলে বাংলাদেশের রান আরো বাড়তে পারত। স্ট্রাইক রোটেটে নড়বড়ে নাঈম ডট বল খেলেছেন ১৬টি। এখানেই বল ও রানের বিশাল পার্থক্য। ডট বলের এ সমস্যা নিয়ে নাঈম কাজ করছেন নিয়মিত।

তবে বাঁচামরার লড়াইয়ে তার ৬৪ রানের ইনিংসটি মহাগুরুত্বপূর্ণ। শুরু থেকে প্রায় শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন। তাতে দলের রানও যেমন বেড়েছে নাঈমের রানও এগিয়েছে।

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

প্রথমবার টি-টোয়েন্টি খেলতে নেমে দ্যুতি ছড়িয়েছেন নাঈম শেখ

Update Time : ০৫:৪৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১