ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ পিছিয়েছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:৩৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
  • ৩০৭ Time View

ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে চার কোটি টাকা ঋণ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ পিছিয়েছে। আগামী ২১ অক্টোবর নতুন তারিখ ধার্য করা হয়েছে।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর উভয়পক্ষের শুনানি শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেছিলেন আদালত।

মামলাটি করা দুদক আসামিদের দৃষ্টান্তমূলক সাজা প্রত্যাশা করছে। রায়ে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন দুদক।

দুর্নীতিবিরোধী সংস্থাটির আইনজীবী মীর আহমেদ আলী সালাম বলেন, ‘এস কে সিনহা চার কোটি টাকা ঋণ জালিয়াতি করে অর্থ পাচার করেছেন। এ অভিযোগের বিষয়ে আমরা সব আলামত আদালতে উপস্থাপন করেছি। সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। আশা করছি, আদালত তাদের দৃষ্টান্তমূলক সাজা দেবেন।’

এসকে সিনহা ছাড়া মামলার অন্য আসামিরা হলেন ফারমার্স ব্যাংকের (বর্তমান পদ্মা ব্যাংক) সাবেক এমডি এ কে এম শামীম, সাবেক এসইভিপি গাজী সালাহউদ্দিন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ জিয়াউদ্দিন আহমেদ, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সাফিউদ্দিন আসকারী, ভাইস প্রেসিডেন্ট মোঃ লুৎফুল হক, টাঙ্গাইলের বাসিন্দা মোঃ শাহজাহান, একই এলাকার বাসিন্দা নিরঞ্জন চন্দ্র সাহা, রনজিৎ চন্দ্র সাহা ও তার স্ত্রী সান্ত্রী রায়।

মামলার এজাহারভুক্ত আসামি মোঃ জিয়াউদ্দিন আহমেদ তদন্তের সময় মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

Tag :
জনপ্রিয়

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ পিছিয়েছে

Update Time : ০৬:৩৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১